
হারের হতাশা নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই দুই দলেরই চাওয়া ছিল প্রথম জয়। দুই দলের লড়াইয়ে চাওয়া পূরণ হয়নি কোনো দলেরই। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার তুলনায় কাগজে কলমে শক্তিশালী দল ছিল চেকরাই। ম্যাচের ৬ মিনিটে গোল করে এগিয়েও গিয়েছিল তারা। চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন মিডফিল্ডার মিখাল সাদিলেক। এবারের বিশ্বকাপে এটাই ছিল দ্রুততম গোল। কিন্তু শেষ দিকে গোল পরিশোধ করে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে আদাম হ্লোজেকের কাট-ব্যাক পেয়ে আলেক্সান্দ্র সোইকা বল নিয়ন্ত্রণে নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল বাড়িয়ে দেন সাদিলেকের কাছে। ফাঁকা জায়গা পেয়ে ডান পায়ের নিখুঁত শটে দক্ষিণ আফ্রিকার জালে বল জড়িয়ে দেন তিনি।
পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে গোল পরিশোধের চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা। কয়েকটি ভালো আক্রমণও করে তারা। কিন্তু চেক রক্ষণভাবে সেসব আক্রমণ প্রতিহত হয়। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাফানা বাফানাদের।
এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্রও। । কিন্তু ভ্লাদিমির দারিদা ও লুকাশ চের্ভ পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
৮৩ মিনিটে গোল করে সমতায় পেরে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে গোলটি করেন টেবোহো মকোয়েনা। থাপেলো মাসেকোর শট পাভেল শুল্ৎসের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি তোরি পেনসো। স্পটকিক থেকে নিশ্চিত গোল করেন মোকোয়েনা। ১৬ বছর পর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম গোলও এটি।
এই ড্রয়ের ফলে পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে থাকল দুই দলেরই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
২ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
২ ঘণ্টা আগে
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না মিসরের। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফারাওরা।
৪ ঘণ্টা আগে