বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেই বড় ধাক্কা খেলেন রুনি বার্গভি। অনুশীলনে ডান হাঁটুর এসিএলে (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোট পেয়েছেন এই সুইডিশ ফরোয়ার্ড। এই চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।
মঙ্গলবার বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করতে হবে বার্গভিকে। এই ফুটবলারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি বার্সা। ২০২৪ সালে কোপেনহেগেনের হয়ে খেলার সময়ও এই চোট পেয়েছিলেন বার্গভি।
চোটের কারণে আগামী দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে বার্সা ছাড়ার সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেল বার্গভির। গত সপ্তাহেই প্রধান কোচ হান্সি ফ্লিক জানিয়েছিলেন, আসন্ন মৌসুমে নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিন হবে বার্গভির। তাই গ্রীষ্মের দলবদলে নতুন ক্লাব খোঁজার পরামর্শ দিয়েছিলেন জার্মান কোচ। সেই কারণেই গত শনিবার নটিংহাম ফরেস্ট ও উদিনেসের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রাখা হয়নি বার্গভিকে। নতুন ক্লাবে যাওয়ার আগে যাতে কোনো চোট না পান, সেই ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিল কাতালান ম্যানেজমেন্ট। কিন্তু দলবদলের আগেই অনুশীলনে চোটে পড়লেন তিনি।
বার্গভিকে নিয়ে ইউরোপের বিভিন্ন ক্লাবের আগ্রহ ছিল। প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও তাঁর ব্যাপারে বার্সার সঙ্গে কথা বলেছে। ফ্লিকের সঙ্গে আলোচনার পর বার্গভির দলবদল নিয়ে আলোচনা আরও গতি পাওয়ার কথা ছিল। গুরুতর চোটে সেই সম্ভাবনাও এখন থমকে গেল।
গত গ্রীষ্মে প্রায় ২০ লাখ ইউরোতে কোপেনহেগেন থেকে বার্সায় যোগ দেন বার্গভি। গত মৌসুমে ক্লাবটির হয়ে ২৮ ম্যাচ খেললেও বেশিরভাগ সময়ই বদলি হিসেবে মাঠে নেমেছেন। করেছেন দুটি গোল।
আক্রমণভাগে অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমির মতো ফুটবলাররা যোগ দেওয়ায় আসন্ন মৌসুমে একাদশে সুযোগ পাওয়া আরও কঠিন হবে বার্গভির জন্য। এরই মধ্যে গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি।

বিশ্বকাপে রেফারিংয়ের সুযোগ হারানোর পর এবার ইউরোপের বড় মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। আজ রাত ১টায় পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনালে বাঁশি বাজাবেন ৩৪ বছর বয়সী এই রেফারি।
২ ঘণ্টা আগে
সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সাদা বলের ম্যাচ ছয়টি হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আরও একদফা পিছিয়ে যাওয়ার পথে ভারতের বাংলাদেশ সফর।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, টাঙ্গাইলের একটি টুর্নামেন্টে খেপ খেলতে গেছেন শেখ মোরছালিন, রাকিব হোসেন, রবিউলদের মতো ফুটবলাররা। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রমাণ স্বাপেক্ষে খেপ খেলতে যাওয়া ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা নে
৫ ঘণ্টা আগে
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে শেষ ওয়ানডে চলাকালীন কাফ মাসেলে চোট পান লিটন। এই চোটের কারণে জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। এমনকি শুরুতে অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় শেষ পর্যন্ত দলে ডাকা হয় লিটনকে।
৬ ঘণ্টা আগে