Ajker Patrika

ফর্টিস পারলেও পারেনি পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফর্টিস পারলেও পারেনি পুলিশ
চ্যালেঞ্জ লিগে প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিয়েছে পুলিশ। ছবি: ফেসবুক

একদিকে আনন্দ তো আরেকদিকে মিলেছে হতাশার গল্প। এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়েছে ফর্টিস এফসি। প্রাথমিক পর্বে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে পা রেখেছে তারা। তবে ফর্টিস পারলেও পারেনি বাংলাদেশের আরেক ক্লাব পুলিশ এফসি। সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলির কাছে ১-০ গোলে হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।

জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে আল ইত্তিহাদের একমাত্র গোলটি আসে ম্যাচের ৪৪ মিনিটে। জাকারিয়া হান্নানের ভলি থেকে হেডে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্দান রদ্রিগেস। যদিও পুলিশ হ্যান্ডবলের দাবি জানায়৷ তবে রেফারি সেই দাবি নাকচ করে দেন।

এর আগে পুলিশের সেরা সুযোগটি আসে ম্যাচের ১৫ মিনিটে। ক্যামেরুনের ফরোয়ার্ড জুনিয়র এনগং স্যামের দূরপাল্লার শট জায়গা দাঁড়িয়ে ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলরক্ষক শাহের আল শাকের। এরপর পিছিয়ে পড়লে সেভাবে আর আক্রমণে উঠতে পারেনি পুলিশ। এএফসি প্রতিযোগিতায় প্রথমবার নাম লিখিয়ে তাই খালি হাতেই৷

গত মৌসুমে ঘরোয়া ফুটবল লিগে চতুর্থ হলেও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী এএফসি লাইসেন্স করতে পারেনি। ফলে চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ আসে ফর্টিস ও পুলিশের কাছে৷ সেই সুযোগ কাজে লাগিয়ে ফর্টিস নাম লিখিয়েছে চ্যালেঞ্জ লিগের মূলপর্বে।

বিষয়:

ফুটবল
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত