
আলজেরিয়ায় পছন্দের ক্লাবের শিরোপা জয় উদ্যাপনে অংশ হতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক সমর্থক। এমসি আলজেরের টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর গ্যালারির ওপরের স্ট্যান্ড ভেঙে পড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক। দেশটির রাজধানীর ‘৫ জুলাই স্টেডিয়ামে’ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ইয়োনেস নামের ওই সমর্থকের মৃত্যুতে শোক জানিয়েছেন এমসি আলজেরের সভাপতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে অনেক সমর্থক নিচে পড়ে যান এবং তাতেই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়ায় প্রায় ৫০ জন আহত হন। শিরোপা উদ্যাপনে সমর্থকেরা সামনে ধেয়ে আসছিলেন, তখনই তাঁরা নিচের স্তরে পড়ে যান। আহতদের অনেককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমসি আলজের দলের খেলোয়াড় ও স্টাফরাও রক্ত দান করতে সেখানে ছুটে যান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খেলার সময় স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ ছিল। কারণ, এমসি আলজের গত বছরের পর আবারও লিগ শিরোপা ধরে রাখার পথে ছিল। ম্যাচ চলাকালে পরিবেশ ছিল উৎসবমুখর। সবুজ রঙের ধোঁয়ায় স্টেডিয়াম ভরে উঠেছিল আতশবাজিতে। তবে এই দুর্ঘটনার পর লিগ শিরোপা প্রদানের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববুন শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এমসি আলজের টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জিতেছে, এনসি মাগরার সঙ্গে গোলশূন্য ড্র করার পর।

পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের পর সিআরসেভেন নাকি স্পষ্ট করে দিয়েছেন, জেসুস দায়িত্বে থাকলে তিনি আর দলে ফিরবেন না। পর্তুগিজ সাংবাদিক রুই সান্তোসের বরাতে এমন দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো।
৫ ঘণ্টা আগে
শেষের অপেক্ষায় লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আগামীকাল ভোরে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন এই তারকা ফুটবলার। তার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
৫ ঘণ্টা আগে
রান পাহাড় গড়ার পর দারুণ বোলিংয়ে তিন দিনেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল খুলনা। বাকি তিন ম্যাচ শেষ দিনে এসে ড্র হয়েছে। তিন ড্রয়ের দিনে ফিফটি করেই আলোটা দিজের দিকে টেনে নিয়েছেন রংপুরের অধিনায়ক আকবর আলী। তাঁর বীরত্বেই হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৬ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় লিওনেল মেসি। আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা।
৮ ঘণ্টা আগে