রেকর্ডটা আগে থেকেই ছিল পেপ গার্দিওলার নামের পাশে। তবে সেটা কার্লো আনচেলত্তির সঙ্গে যৌথভাবে। সর্বোচ্চ তিনটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়ের রেকর্ড। গতকাল রিয়াল মাদ্রিদ কোচকে পেছনে ফেলে অদ্বিতীয় বনে গেলেন ম্যানচেস্টার সিটির কোচ।
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪–০ গোলে হারিয়ে একমাত্র কোচ হিসেবে চারটি ট্রফি জিতলেন গার্দিওলা। তাঁর এই রেকর্ডের দিনে প্রথমবারে মতো এই ট্রফি জিতেছে ম্যানসিটি। সেটিও প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েই। ম্যানসিটির মতো একই সুযোগ ছিল ব্রাজিলের ক্লাবেরও। গুরুর জন্য স্মরণীয় মুহূর্তটি এনে দিতে হুলিয়ান আলভারেজের জোড়া গোলের সঙ্গে একটি করেছেন ফিল ফোডেন। অপরটি আত্মঘাতী গোল করেছেন ফ্লুমিনেন্সের ডিফেন্ডার নিনো।
ম্যানসিটির হয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আগে তিনবার জিতেছিলেন গার্দিওলা। সাবেক দুই ক্লাব বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে। বায়ার্নের একের বিপরীতে দুবার জিতেছিলেন কাতালান ক্লাব বার্সার হয়ে। গতকাল আরও একটি রেকর্ড গড়েছেন স্প্যানিশ কোচ, যেখানেও তিনি অদ্বিতীয়।
প্রিমিয়ার লিগের কোচ হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ পাঁচটি মেজর ট্রফি জিতেছেন গার্দিওলা। যে রেকর্ড আগে কখনো কোনো ইংলিশ ক্লাবের কোচ করতে পারেননি। সর্বশেষ মৌসুমে ম্যানসিটিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন। এরপর উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে বছরের চক্রটা পূরণ করলেন তিনি।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে রেকর্ড গড়ে ভীষণ খুশি হয়েছেন গার্দিওলা। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করেন এভাবে—‘ট্রেবল জেতা সত্যি বিশেষ কিছু ছিল। কিন্তু আরও দুটি শিরোপা জেতা এবং সব মিলিয়ে পাঁচ মেজর টাইটেল দলের অন্যরকম মানসিকতাই প্রকাশ করে। একজন কোচ হিসেবে এই সাফল্য নিয়ে আমি খুবই গর্বিত। এটা মনে করে দেয় যে আমরা সব সময় লড়াইয়ে (শিরোপার) আছি। কতটা ম্যাচ বা ট্রফি জিতেছি সেটা কোনো বিষয় নয়, মূল ব্যাপার হচ্ছে, পরের ট্রফি জিততেও আমরা লড়াইয়ে আছি।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২০ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩০ মিনিট আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ওপর ক্রিকেটপ্রেমীদের আশা-প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ভেন্যু বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যাকাইতে দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ঘটল এক বিরল ঘটনা।
১ ঘণ্টা আগে