স্বপ্নের মতো ব্রাজিল অভিযান শুরু করলেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে গ্রেমিও।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু যে শেষ হয়নি তা প্রমাণ করলেন সুয়ারেজ আবারও। ম্যাচের ৩৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। প্রতিটি গোলের ফিনিশিংটা ছিল চোখে লেগে থাকার মতো।
ম্যাচের পঞ্চম মিনিটেই নিজের জাত চেনানো শুরু করেন সুরারেজ। প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান তিনি। ৩২ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক পূরণ করেন ৩৮ মিনিটের দুর্দান্ত এক ভলিতে।
এর আগে ক্যারিয়ারে ২৯টি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। তবে গতকালকের হ্যাটট্রিকটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। এর আগে কখনো অভিষেকে হ্যাটট্রিক করেননি তিনি।
অভিষেক ম্যাচে তাঁর সর্বোচ্চ গোল ছিল দুটি ২০২০ সালে অ্যাতলেতিকোর মাদ্রিদের হয়ে।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টটির ফাইনালে ক্যাম্পেনেতো গাউচার লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল মুখোমুখি হয়। সেই হিসেবে গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল সাও লুইজ ও গ্রেমিও। ৪-১ গোলের জয়ে শিরোপা দিয়েও ব্রাজিলের অভিষেকটা রাঙালেন সুয়ারেজ।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে