
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করছে আয়ুশ মাত্রের দল। এদিন টসের পর দুদলের অধিনায়ক হাত মেলাননি।
বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়। বৃষ্টির থামলে ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হয়। তৈরি না থাকায় জাওয়াদ আবরারকে টস করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ম্যাচ রেফারির ডিন কস্কারের নির্দেশে কয়েন শূন্যে ছোড়েন আয়ুশ। টেল ডেকে টস জেতেন আবরার। টসের পর দুই দলের অধিনায়ক একে অপরকে এড়িয়ে যান।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানাতেই এশিয়া কাপে সালমান আলী আগাদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের রাজনৈতিক উত্তেজনা প্রকট আকার ধারণ করেছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি নিজেদের সিদ্ধান্তে অনড়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইসিসির কোনো ইভেন্ট—খেলাটা যে শুধু ২২ গজে চলে, তা নয়। সামাজিক মাধ্যমেও সমান্তরালে চলতে থাকে নানা রকমের ‘খেলা’। ভালো পারফরম্যান্স হলে ক্রিকেটারদের যেমন মাথায় তুলে রাখা হয়, তেমনি অফফর্মে থাকলে তাঁদের নিয়ে নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটিজেনরা।
১৯ মিনিট আগে
মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ হয় কি না, তা নিয়ে গত কয়েক দিনে শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
২ ঘণ্টা আগে