
নেইমার পেনাল্টিতে গোল করার পরও কোনো উদযাপন করেননি। কারণ, ব্রাজিলের হারটা যে কেবল ছিল সময়ের ব্যাপার মাত্র। হারের পর নেইমার কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদেন ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওসরাও। ঘটনার দৃশ্যপটটা এখন অনেকেরই মনে পড়ার কথা। মর্মান্তিক সেই ঘটনায় ক্ষমা চাইলেন ভিনি।
নিউইয়র্কে গত ৫ জুলাই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলোতে বিদায় নিয়েছে ব্রাজিল। ৩৬ বছর পর শেষ ষোলোতে বিদায় নেওয়ায় ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা সেদিন হতাশায় গ্যালারিতে কেঁদেছেন। বড় এই ধাক্কা সামলানো কি এতই সহজ! ভিনিও ৫ দিন পর সামাজিক মাধ্যমে নীরবতা ভাঙলেন।
গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশাল এক পোস্টে ক্ষমা চেয়েছেন ভিনি। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপের হতাশার পর কী লিখব, তা ভেবে বসেছি। সব বয়সের মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি। আমাদের পাশেও দাঁড়িয়েছিলেন তাঁরা। নীরব থাকা অন্যায় হতো। তবে নিজের ভাবনাগুলো গুছিয়ে নিতে আমার কয়েকটা দিন প্রয়োজন ছিল। আমি ক্ষমা চাইছি।’
এবারের বিশ্বকাপে ভিনি ৫ ম্যাচে করেছেন ৪ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোল। রিয়াল মাদ্রিদের ফর্মটা তিনি টেনে এনেছিলেন বিশ্বকাপেও। কিন্তু দল আগেভাগে বিদায় নেওয়ার কষ্ট যেন দূর হওয়ার নয়। গত রাতে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার সময় মাঠে শুয়ে থাকার একটা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আর বিশ্বকাপ থেকে শেষ ষোলো পর্বেই বিদায় নেওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন।আমি জানি এর জন্য কী প্রস্তুতি নিয়েছিলাম।’
পোস্ট দেওয়ার সময় ভিনির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল কি না জানা নেই। তবে ইনস্টাগ্রাম পোস্টে যে কতটা আবেগ লুকিয়ে আছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বলেন, ‘আপনাদের জন্য এবং আমার পরিবারের জন্য। হতাশার অনুভূতিটা অবর্ণনীয়। আমাদের দল এমন অবস্থায় ছিল, যারা চাইলে আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’
নেইমারের এবারের বিশ্বকাপে খেলা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। চোটে জর্জর ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু মার্কিন মুলুকে বিশ্বকাপের সময়ও যে হানা দিয়েছে পুরোনো চোট। মাত্র দুই ম্যাচে সর্বসাকল্যে ৩৭ মিনিট খেলতে পেরেছেন। করেছেন ১ গোল।
শেষভাগে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দলের। বাংলাদেশ সময় কাল সকাল ৭টায় কানসাসে শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ।

শেষভাগে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান
২ ঘণ্টা আগে
প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারেতে আজ তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ নামছে ধবলধোলাই এড়াতে। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার শেষ ষোলো থেকে বিদায় একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে মিসরকে হারিয়ে আলবিসেলেস্তেরা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল স্কালোনি। যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার কোচ তাতে
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ৬ জুলাই রাতেই। শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই ইতি টানলেন তিনি। তবে তাঁর টুর্নামেন্ট শেষ হলেও রেখে গেছেন স্মৃতিচিহ্ন। জনপ্রিয় এক কনটেন্ট ক্রিয়েটরকে এক জোড়া বুট উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে