
প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারেতে আজ তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ নামছে ধবলধোলাই এড়াতে। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।
হারারেতে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতেও শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সফরকারীরা আজ ধরে রাখল সেই ধারাবাহিকতা। তৃতীয় ওয়ানডেতে টসের সময় প্রথম দুই ম্যাচে নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করেছেন। একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাহিদ রানা ও রিশাদ হোসেনের পরিবর্তে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।
তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা বিশ্রামে। রাজা আজ বাংলাদেশের বিপক্ষে নেতৃত্ব দেবেন। এনগারাভার পাশাপাশি নিউমান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানিও একাদশ থেকে বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে এসেছেন তানাকা চিভাঙ্গা, আর্নেস্ট মাসুকু ও ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম
জিম্বাবুয়ের একাদশ
বেন কারেন, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, তানাকা চিভাঙ্গা, আর্নেস্ট মাসুকু, ওয়েলিংটন মাসাকাদজা

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
২ ঘণ্টা আগে
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৩ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
৩ ঘণ্টা আগে