
চ্যাম্পিয়নস লিগে নাপোলিকে ডেকে এনে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয় ছাপিয়ে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আর্লিং হালান্ড। নিজেদের ঢেরা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগিতকদের হয়ে একটি গোল করেন এই তারকা স্ট্রাইকার।
ম্যাচের ৫৬ মিনিটে ফিল ফোডেনের সহায়তায় জাল বল জড়ান হাল। তাতেই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়লেন এই নরওয়েজিয়ান। ৪৯ তম ম্যাচে এসে গোলের ফিফটি করলেন তিনি। ৬২ ম্যাচে ৫০ গোল করে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রুড ভ্যান নিস্টলরয়। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদিদ্র তারকাকে পেছনে ফেললেও ইউেরাপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে হাল্যান্ড। ১৪১ গোল করে সবার ওপরে আছেন পর্তুগিজ তারকা।
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার বিশ্বাস–রোনালদোকে টপকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন হালান্ড। শিষ্য হিসেবে তার কাছে এমন আশা করাটাই স্বাভাবিক স্প্যানিশ কোচের জন্য। একই সঙ্গে বাস্তবতা যে কঠিন সেটাও মানছেন গার্দিওলা। রোনালদোকে পেছেনে ফেলে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হতে চাইলে আরও ৯২ গোল করতে হবে হাল্যান্ডকে। এই ফুটবলারের বর্তমান বয়স ২৫। ইনজুরির এড়িয়ে যেতে পারলে অনায়াসেই আরও ১০ বছর খেলে যেতে পারবেন তিনি। সেই সঙ্গে ফর্মটা ধরে রাখতে পারলে রোনালদোকে পেছনে ফেলাটা মোটেও কঠিন হবে না তার জন্য।
গার্দিওলা বলেন, ‘হালান্ডের মতো একজন ফুটবলারকে স্কোয়াডে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। সে নিস্টলরয়কে পেছনে ফেলেছে। সে রোনালদো ও মেসির মতো দুই ফুটবলারের কাতারেই আছে। গত ১৫–২০ বছর ধরে ওরা দুইজন দারুণ গতিতে এগিয়ে চলছে। ছন্দ ধরে রাখতে পারলে হাল্যান্ড চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড করতে পারবে। তবে ভুলে গেলে চলবে না যে কাজটা এতোটাও সহজ হবে না। যদি আরও ১০–১২ বছর খেলতে পারে, নিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিতভাবেই সে রেকর্ডের মালিক হবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে