যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১৩ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
৩৯ মিনিট আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১০ ঘণ্টা আগে