
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাসের এই জনপ্রিয় পঙ্ক্তিটি অনেকেরই জানা। আজ আবারও এই পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৬ মিনিটে সামাজিক মাধ্যমে এক খোলা চিঠিতে আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের শোকের সাগরে ভাসিয়ে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর সামাজিক মাধ্যমে আরও একটি পোস্ট দিয়েছেন মেসি। ৯টা ২৯ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। স্প্যানিশ গানে তৈরি ভিডিওর শুরুতে দেখা গেছে ছোট্ট মেসির মাঠে পদচারণা। আর্জেন্টিনার জার্সিতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে একের পর এক গোল, গোলের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন, ড্রিবলিং—সবই ফুটিয়ে তুলেছেন ভিডিওতে।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F916016251128672%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
২ মিনিটের ভিডিওতে মেসিকে দেখা গেছে কাঁদতেও। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। শতবর্ষব্যাপী কোপায় চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। অবসর ভেঙে ফিরে যা করেছেন, তা কেবলই ইতিহাস। ২০২১ কোপা আমেরিকা জিতে শুরু। এই টুর্নামেন্ট জয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরার অবসান হয়েছে। ২০২২ সালে ফিনালিসিমা, ফুটবল বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। যার মধ্যে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে আজন্মলালিত স্বপ্নপূরণের পর সতীর্থদের সঙ্গে উদযাপনের মুহূর্তও রয়েছে ভিডিওতে।
স্প্যানিশ গানে তৈরি ভিডিওতে মেসির ফিনালিসিমা জয়ের পর উদযাপনের ছবিও রয়েছে। এক ভিডিওতে তিনি তাঁর ২১ বছরের বর্ণাঢ্যময় আন্তর্জাতিক ক্যারিয়ার ফুটিয়ে তুলেছেন। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার।
আবেগঘন এক বার্তায় মেসি আজ সামাজিক মাধ্যমে দিয়েছেন অবসরের ঘোষণা। তবে এই সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছিলেন ২১ জুলাই। ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর মেসির দুচোখ বেয়ে যেভাবে পানি পড়ছিল, আজ তাঁর পোস্টেও যেন সেটারই ছাপ দেখা গেছে।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই বিখ্যাত পঙ্ক্তিটিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
৪২ মিনিট আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
১ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত ১৯ জুলাই একদিকে স্পেন করছিল উল্লাস। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফুটবল দল যখন উদযাপনে ব্যস্ত, তখন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কোচ লিওনেল স্কালোনির চোখ জুড়ে অঝোরে ঝরতে থাকে পানি। ফাইনালে হৃদয়ভঙ্গের পরই মেসি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আজ এক খোলাচিঠিতে বিদায়ের কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে