
মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ভেন্যু জটিলতায় খাদের কিনারায় গিয়ে ঠেকেছিল ফেডারেশন কাপের ভাগ্য। কিংস অ্যারেনায় খেলতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনড় আপত্তির পর এবার এক অভূতপূর্ব ও নাটকীয় মোড় নিলো দেশের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস। শুধু খেলা বর্জনই নয়, প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি ও মেডেল দিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সব ঠিক থাকলে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপ ফাইনালে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান-কিংসের। গতকাল বাফুফে সভাপতির সঙ্গে দুই পক্ষের আলোচনার পরও এ বিষয়ে কোনো সুরহা হয়নি।
আজ বাফুফে সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বসুন্ধরা কিংস তাদের অবস্থানের কথা স্পষ্ট করেছে। ক্লাবটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত ওই চিঠিতে ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন নিয়ে বাফুফের অদূরদর্শিতা এবং প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়।
বাফুফেকে পাঠানো চিঠিতে বসুন্ধরা কিংস স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘বসুন্ধরা কিংস ট্রফির চেয়ে সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা বিশ্বাস করি এই পরিস্থিতিতে আর তেমন কোনো সম্মান অবশিষ্ট নেই, তাই আমরা ফাইনাল ম্যাচটি বাতিল করার এবং ফাইনালের অন্য দলটিকে চ্যাম্পিয়নের মেডেল দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
মোহামেডানের পূর্ববর্তী আপত্তির দিকে ইঙ্গিত করে চিঠিতে কিংস আরও মনে করিয়ে দেয় যে, চলতি ২০২৫-২৬ মৌসুমে তারা মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একাধিক ম্যাচ (চ্যালেঞ্জ কাপ ও বিএফএল) খেলেছে। সেখানে সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকা সত্ত্বেও ফুটবলের স্বার্থে কোনো জটিলতা তৈরি করেনি কিংস। কিন্তু কিংস অ্যারেনায় ফাইনাল খেলা নিয়ে মোহামেডানের আপত্তি এবং পরবর্তীতে বাফুফের ব্যর্থ সমঝোতা পুরো ফুটবল ইকোসিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছে।
কিংস অ্যারেনায় খেলতে না চেয়ে গত ১২ মে বাফুফের কাছে চিঠি পাঠায় মোহামেডান। গতকাল আলোচনার পরও অবস্থান থেকে সরে আসেনি তারা। কিংস জানায়, ফুটবলের স্বার্থে তারা যেকোনো ভেন্যুতে খেলতে প্রস্তুত। দিনশেষে তারাও চাচ্ছে না খেলতে।

লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
২২ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৪ ঘণ্টা আগে