
নিয়মকানুনের ব্যাপারে বেশ কঠোর হ্যান্সি ফ্লিক। ফুটবলার বা কোচিং স্টাফদের কেউ যদি নিয়ম না মানেন, তাঁকে শাস্তি দিতে পিছপা হন না ফ্লিক। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গত রাতে নিয়ম ভাঙার খেসারত দিতে হয়েছে মার্কাস রাশফোর্ডকে।
লা লিগায় গত রাতে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। এই ম্যাচে রাশফোর্ডকে শুরুর একাদশে রাখেননি ফ্লিক। কয়েক দিন আগেও যে রাশফোর্ডকে প্রশংসায় ভাসিয়েছিলেন ফ্লিক, গত রাতে তাঁকে শুরুর একাদশে না রাখার কারণ কী? স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন থেকে জানা গেছে, ম্যাচের দিন (গতকাল) সকালে দেরিতে অনুশীলনে যোগ দেওয়ার শাস্তি হিসেবে রাশফোর্ডকে প্রথমে বেঞ্চে বসিয়ে রাখেন ফ্লিক।
প্রথমার্ধ বেঞ্চে বসে থাকার পর রাশফোর্ড খেলার সুযোগ পেয়েছেন দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে নামেন রাশফোর্ড। ৬২ মিনিটে রাশফোর্ডের পাস রিসিভ করেন দানি অলমো। শেষ পর্যন্ত হেতাফের বিপক্ষে বার্সেলোনা ৩-০ গোলে জয় পেয়েছে। রাশফোর্ড প্রসঙ্গে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘রাশফোর্ডের জন্য তাঁর পক্ষে খেলাটা স্বাভাবিক না। প্রত্যেক তিন-চার দিনে একটা করে ম্যাচ থাকে। তাঁর সময়ের ব্যাপার হিসেব করে দেখতে হবে। ফার্মিনের ব্যাপারটা তো দেখছেন। সে প্রত্যেক মিনিটই খেলেছে। আমাদের সেটা মাথায় রাখতে হবে।’
হেতাফের বিপক্ষে গতকাল বার্সেলোনা খেলেছে আধিপত্য বিস্তার করে। ৭১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা নিয়েছে ৭ শট। অন্যদিকে হেতাফের দখলে বল ছিল ২৯ শতাংশ। তারা দুটি শট নিতে পেরেছে স্বাগতিক বার্সার লক্ষ্য বরাবর। বার্সার ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ফারমিন লোপেজ। ১৫ ও ৩৪ মিনিটে তিনি করেছেন এই দুটি গোল। প্রথম গোলটা করেছেন অলমোর অ্যাসিস্টে। লোপেজের দ্বিতীয় গোলে সহায়তা করেন রাফিনিয়া।
এ বছরের জুলাইয়ে রাশফোর্ডের চাওয়াতেই ম্যানেচস্টার ইউনাইটেড থেকে ধার করে রাশফোর্ডকে উড়িয়ে আনে বার্সেলোনা। বার্সার জার্সিতে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিনি করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন এক গোলে। দুটি গোলই তিনি করেছেন ১৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের বিপক্ষে। রিয়াল পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৩। বার্সা, রিয়াল প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন:

মিরপুরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন নাহিদ রানা। কিন্তু ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রধান কোচ ফিল সিমন্স যে ‘ট্রাম্পকার্ড’ বলেছিলেন রানা। এক ম্যাচ পরই কোচের আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন বাংলাদেশের তারকা পেসার। তাঁর সামনে এখন কেবল মোস্তাফিজুর রহমান।
১১ মিনিট আগে
রাগবিতে বিশ্বজয়, অ্যাথলেটিকসে বিশ্বরেকর্ড, সাঁতারে অলিম্পিক কিংবা ক্রিকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়—সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াপ্রেমীদের আনন্দের কোনো কমতি ছিল না। কিন্তু সাধারণ মানুষের হৃৎস্পন্দনের জায়গা যে ফুটবল, সেখানে তারা পিছিয়ে ছিল অনেকটা সময়।
৩৪ মিনিট আগে
প্রথম ম্যাচ হেরে এমনিতেই বেকায়দায় বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপর দিয়েই ঝড়টা বেশি বয়ে যায়। টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা দুর্দান্ত বোলিং করেছে।
১ ঘণ্টা আগে
স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে বাবর আজমের। ৭৮৩ দিন এবং ৬৭ ইনিংস পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেয়েছেন তারকা ব্যাটার। তাতেই বিরাট কোহলি এবং ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে