
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২–১ গোল হারিয়েছে বার্সেলোনা। কাতলানদের হয়ে দুটি গোলই করেছেন মার্কাস রাশফোর্ড। এই ইংলিশ ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে মোটেও অবাক হননি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক। রাশফোর্ড সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে তাঁর।
খাঁটি সোনা চিনতে ভুল করেন না ফ্লিক। তাই গত জুলাইয়ে তাঁর চাওয়াতেই ম্যানেচস্টার ইউনাইটেড থেকে ধার চুক্তিতে রাশফোর্ডকে উড়িয়ে আনে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির হয়ে লা লিগার প্রথম চার ম্যাচে গোলশূন্য ছিলেন রাশফোর্ড। অবশেষে পঞ্চম ম্যাচে এসে ফ্লিকের আস্থার প্রতিদান দিলেন। সেটাও আবার বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে। অথচ এমন একজন ফুটবলার ১০ বছরের ক্লাব ক্যারিয়ারে ইউনাইটেডে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু ফ্লিকের ছোঁয়ায় বদলে যেতে সময় লাগল না তাঁর।
সেন্ট জেমস পার্কে এদিন মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুবার জালে বল জড়ান রাশফোর্ড। তাঁর করা ২টি গোলই ছিল চোখে লেগে থাকার মতো। ৫৮ মিনিটে বক্সে জুলস কুন্দের ক্রস পেয়ে দারুণ এক হেডে ডেডলক ভাঙেন। এরপর ৬৭ মিনিটে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ৮২ মিনিটে তাঁকে তুলে নেন ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাশফোর্ডের গোল দুটি দেখে মোটেও অবাক হইনি। আমি মনে করি, সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তার দক্ষতা অবিশ্বাস্য এবং সে ফিনিশিংয়েও দারুণ। ম্যাচের প্রথমার্ধেও সে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফিনিশিং করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সে ফিনিশং করতে পেরেছে।’
আস্থা ছিল বলেই রাশফোর্ডকে দলে নেওয়ার জন্য বার্সা ম্যানেজমেন্টকে বলেছিলেন ফ্লিক, ‘একজন স্ট্রাইকারের জন্য গোল করা সব সময়ই ভালো। আমি সত্যিই খুশি। রাশফোর্ড একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুমের আগে যখন আমাদের কী প্রয়োজন, সেটা নিয়ে কথা বলেছিলাম। তখন আমরা অনুভব করেছি যে আমাদের দলে তার মতো একজন খেলোয়াড়ের প্রয়োজন। যখন রাশফোর্ডের সঙ্গে চুক্তির সুযোগ পেলাম, তখন আমি বলেছিলাম এটা করতে হবে। কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়।’
নিউক্যাসলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স রাশফোর্ডকে সামনের ম্যাচগুলোতে ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন বার্সার ক্লাসের হেডমাস্টার, ‘এই ম্যাচটি চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ছিল। তাও আবার ইংল্যান্ডে নিউক্যাসলের বিপক্ষে। এটা রাশফোর্ডর জন্য বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথম। এমন একটি ম্যাচে সে ২টি গোল করল। এটা তাকে নিজের ওপর আত্মবিশ্বাস দেবে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়।’

আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বোকা বানাতে তাঁর জুড়ি মেলা ভার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসাও বেশ প্রশংসিত। তবে আফগান এই ক্রিকেটারকে এক সময় ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দুই দল আফগানিস্তান ছেড়ে তাদের
২৪ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে যাওয়ায় ব্লেসিং মুজারাবানিকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিম্বাবুয়ের পেসার। এবার মুজারাবানিকে পাল্টা জবাব দিল পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪০ মিনিট আগে
মিরপুরে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেই ম্যাচে বাংলাদেশও হেরেছিল ২৬ রানে। তবে আজ যখন টিকে থাকার লড়াই, তানজিদ তামিমও জ্বলে উঠেছেন আপন শক্তিতে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নাম লেখাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। ঐতিহাসিক এই ম্যাচ রাজশাহীবাসীকে জয় উপহার দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল ???? ৩ উইকেটে জিতেছেন বাংলাদেশের মেয়েরা।
১ ঘণ্টা আগে