
নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। সংসদ সদস্য না হলেও টেকনোক্র্যাট কোটায় এ দায়িত্ব দেওয়া হবে তাঁকে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির হয়ে লড়াই করেন আমিনুল। কিন্তু জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে হেরে যান তিনি। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করে বিএনপি। এরপর থেকেই ক্রীড়ামন্ত্রী কে হবেন এনিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী ও সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায়ের নাম শোনা গেলেও দিনশেষে আমিনুল হকই মন্ত্রী হলেন।
এর আগে কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত।
১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা ২০ বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে।জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলরক্ষক।
ফুটবল ছাড়ার পরপরই রাজনীতিতে জড়িয়ে পড়েন আমিনুল। বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছেন।

কানাডার পেসার জসকরন সিংকে মিড উইকেট দিয়ে পুল করলেন রাচিন রবীন্দ্র। সেটা যে নিশ্চিত চার হচ্ছে, তা তো বোঝাই গেছে। বল সীমানার দড়ি স্পর্শ করলেও আফগানিস্তানের ভক্ত-সমর্থকদের হৃদয়ে সেটা শেল বিদ্ধ হওয়ার মতই। কারণ, রাচিনের এই চারে আফগানদের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে।
১৪ মিনিট আগে
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। মুসলিম উম্মাহর পবিত্র এই মাসকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই বিশেষ ব্যবস্থা চালু রেখেছে ইংল্যান্ড তথা ইউরোপের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১৬ মিনিট আগে
প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথ এক রকম তৈরি করে ফেলেছে কানাডা। ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। কানাডিয়ানরা শেষ পর্যন্ত এই সমীকরণ মেলাতে পারে কি না সেটা পরের বিষয়। তবে জোড়া কীর্তিতে ঠিকই ম্যাচটি স্মরণীয় করে রাখলেন দলটির ওপ
২ ঘণ্টা আগে
উগ্র হিন্দুত্ববাদী এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনাকে কেন্দ্র করে জল গড়িয়েছিল অনেক দূর। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।
২ ঘণ্টা আগে