
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। মুসলিম উম্মাহর পবিত্র এই মাসকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই বিশেষ ব্যবস্থা চালু রেখেছে ইংল্যান্ড তথা ইউরোপের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
প্রিমিয়ার লিগে খেলছেন বেশ কিছু মুসলিম খেলোয়াড়। সেই সঙ্গে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যেও আছেন মুসলিম ধর্মাবলম্বীর মানুষ। রমজান মাসে তাদের ইফতারের সুযোগ করে দিতে ম্যাচ চলাকালীন সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
ইফতারের জন্য নিজেদের মধ্যে আলোচনা করে দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা নির্দিষ্ট সময় বেছে নেবেন। ইফতারের জন্য বিরতি প্রয়োজন কি না, প্রয়োজন হলেও সেটা কখন হবে–এসব বিষয়ে আগে থেকেই আলোচনা করে নিতে হবে দুই দলকে।
ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, খেলা থামিয়ে ইফতারের বিরতি নেওয়া যাবে না। থ্রো ইন, ফ্রি কিক কিংবা গোল কিকের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়েরা সংক্ষিপ্ত বিরতিতে পানি কিংবা এনার্জি ড্রিংকস দিয়ে রোজা ভাঙতে পারবেন। এই বিরতিকে কৌশলগত টাইম আউট বা পানি পানের বিরতি হিসেবে কাজে লাগানো যাবে না।
মুসলিম খেলোয়াড়দের ইফতারের সুযোগ করে দিতে ২০২১ সালে প্রথমবারের মতো এই নিয়ম চালু করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সে বছরের এপ্রিলে ক্রিস্টাল প্যালেস এবং লেস্টার সিটির ম্যাচে প্রথমবারের মতো এই নিয়ম কার্যকর হয়। সে ম্যাচের একটি গোলকিকের সময় সংক্ষিপ্ত বিরতিতে ইফতার করেন ক্রিস্টালের শেইখু কুয়াতে ও লেস্টারের ওয়েসসি ফোফানা। বর্তমানে প্রিমিয়ার লিগে খেলছেন মোহাম্মদ সালাহ, আমাদ দিয়ালো, উইলিয়াম সালিবা, রায়ান আইত নুরিসহ আরও অনেকেই।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে