
জার্মানির কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের অভিষেক হলো ড্র দিয়ে। নেশন্স লিগের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউরোপিয়ান জায়ান্টরা। তবে ম্যাচের ফলের চেয়ে দুটি ঘটনা নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
জার্মানির প্রথম গোলের আগে চোট পাওয়া ব্রায়ান ব্রোবেইকে ঘিরে খেলা চালিয়ে যাওয়া এবং ভার্জিল ভ্যান ডাইকের বাতিল হওয়া গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৩২ মিনিটে ফেলিক্স নেমেখার গোলে এগিয়ে যায় জার্মানি। এর আগে ব্রোবেই চোট পেয়ে মাঠে পড়ে গেলেও জার্মানি খেলা থামায়নি। সেই আক্রমণ থেকেই গোল পায় ক্লপের দল। নেদারল্যান্ডসের খেলোয়াড়েরা এতে অসন্তুষ্ট হলেও ক্লপ জার্মানির সিদ্ধান্তকে সঠিক মনে করেন।
ম্যাচ শেষে আটিএলকে ক্লপ বলেন, ‘আরও ১০০ বছরেও এই ভুল বোঝাবুঝি কাটবে না যে দর্শকেরা আশা করেন, বল মাঠের বাইরে পাঠানো হবে। ছেলেদের মূলত খেলা চালিয়ে যাওয়ার নির্দেশই দেওয়া থাকে।’
জার্মান অধিনায়ক জশুয়া কিমিখও দলের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন, ‘খেলা চালিয়ে যাওয়াটা আমাদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত ছিল।’ খেলা থামানোর দায়িত্ব রেফারির বলেও মনে করেন তিনি। কিমিখ বলেন, ‘খেলা থামানোর দায়িত্ব ছিল রেফারির। আমি কোনো বাঁশির শব্দ শুনিনি।’
নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক জার্মানির সিদ্ধান্তকে লজ্জাজনক বলে দাবি করেছেন। জবাবে কিমিখ বলেন, ‘আমার মনে হয়, ওর কাছ থেকে এটি খুব একটা ভেবেচিন্তে দেওয়া প্রতিক্রিয়া ছিল না।’
সাবেক নেদারল্যান্ডস তারকা রাফায়েল ভ্যান ডার ফার্টও জার্মানির খেলা চালিয়ে যাওয়ার সমালোচনা করেন। এটিকে অখেলোয়াড়সুলভ বলে মন্তব্য করে তিনি। নেদারল্যান্ডসের কোচ জাভি ঘটনাটিকে বুদ্ধিমত্তা ও ফেয়ার প্লের ঘাটতির মিশ্রণ হিসেবে দেখেছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘এটাও খুব বড় কোনো ব্যাপার ছিল না।’
ম্যাচে নেদারল্যান্ডসের একটি গোল বাতিল নিয়েও বিতর্ক হয়। ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন ভ্যান ডাইক। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর গোলটি বাতিল হয়। ব্রোবেই ছয় গজের বক্সে জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে বাধা দিয়েছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি।
ভ্যান ডার ফার্ট বলেন, ‘এটা একেবারে লজ্জাজনক। এটা অবিশ্বাস্য।’ তাঁর মতে, ব্রোবেই ‘প্রায় কিছুই করছিল না’। তিনি এটিকে দুর্বল গোলকিপিং বলেও মন্তব্য করেন।
ক্লপ অবশ্য ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘সে প্রায় পুরো শরীর আড়াআড়ি করে ছিল, আর মার্ক তার পাশ দিয়ে বের হতে পারছিল না। কর্নারটি দুর্দান্ত ছিল, কিন্তু এটা ফাউল। এখন নিয়ম অনুযায়ী এমন সিদ্ধান্তই দিতে হবে।’
ম্যাচের আগে ওয়ার্ম আপে পেশিতে সমস্যা হওয়ায় জামাল মুসিয়ালা খেলতে পারেননি। এরপর উরুর পেছনের অংশে অস্বস্তি অনুভব করায় কাই হাভার্টজকেও তুলে নেন ক্লপ। দুজনেরই এমআরআই করা হবে বলে জানান তিনি, ‘আশা করি, চোট গুরুতর কিছু নয়। আমাদের জন্য সম্ভবত তারা বাইরে থাকবে।’
জার্মানির জয় শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কোডি গাকপোকে দিয়ে সমতা ফেরায় নেদারল্যান্ডস। তাঁকে দুর্দান্ত ট্রিভেলা ক্রসে সহায়তা করেন বদলি রুবেন ভ্যান বোমেল। সাবেক বায়ার্ন তারকা মার্ক ভ্যান বোমেলের ছেলে রুবেনকে নিয়ে মজা করে ক্লপ বলেন, ‘ও এটা ওর বাবার কাছ থেকে পায়নি। পায়ের বাইরের অংশ দিয়ে ওই শট মারার দক্ষতা নিশ্চয়ই ওর মায়ের কাছ থেকে এসেছে।’
রোববার গ্রিসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে জার্মানির কোচ হিসেবে অভিষেক হবে ক্লপের।

নেইমারের অধ্যায় শেষে নতুন ১০ নম্বর খুঁজে নিয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দলের জার্সি নম্বর ঘোষণা করেছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেখানে ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া।
১৫ মিনিট আগে
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলতে নামবেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ম্যাচটিকে তাঁর বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
১ ঘণ্টা আগে
তৃতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসর শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শুরুতেই ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন পর্তুগাল অধিনায়ক। তাঁর দল ওয়েলসের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলেও রাতটা ভুলে যেতে চাইবেন রোনালদো।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কর্নার পতাকা হাতে গুলি ছোড়ার ভঙ্গিতে উদ্যাপন করেন সাইয়েদ আবু ফারচি। এই উদ্যাপনই কাল হয়েছে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য।
২ ঘণ্টা আগে