Ajker Patrika

নেশনস লিগের শুরুতেই বিবর্ণ রোনালদো

ক্রীড়া ডেস্ক    
নেশনস লিগের শুরুতেই বিবর্ণ রোনালদো
ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন পর্তুগিজ তারকা। ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসর শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শুরুতেই ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন পর্তুগাল অধিনায়ক। তাঁর দল ওয়েলসের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলেও রাতটা ভুলে যেতে চাইবেন রোনালদো।

বৃহস্পতিবার লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে ওয়েলসকে ১-০ গোলে হারায় পর্তুগাল। ম্যাচের ২২ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। নতুন কোচ জর্জ জেসুসের অধীনে এটিই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ।

রোনালদো অবশ্য গোল করেছিলেন। ৫৯ মিনিটে তাঁর শট ওয়েলসের জালে জড়ালেও আক্রমণের শুরুতে অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি। এরপর ৬৭ মিনিটে গনসালো রামোসের জায়গায় রোনালদোকে তুলে নেন জেসুস।

৬৭ মিনিট মাঠে থেকে সাতটি শট নেন রোনালদো। এর মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। একটি বড় সুযোগও নষ্ট করেন তিনি। তিনবার অফসাইডে পড়েন এবং ১.৩২ প্রত্যাশিত গোলের বিপরীতে গোল করতে পারেননি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোরের হিসাবে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রোনালদোর রেটিং ছিল সর্বনিম্ন, ৫.৮। একবার ড্রিবল করার চেষ্টা করে সফল হননি তিনি। পাঁচবার বলের দখল হারান। ১৭টি পাসের মধ্যে ১৪টি সফলভাবে দিয়ে ৮২ শতাংশ পাসিং নির্ভুলতা দেখান।

ম্যাচের আগে তৃতীয়বারের মতো নেশনস লিগের শিরোপা জয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। ২০১৯ ও ২০২৫ সালে পর্তুগালের হয়ে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন তিনি। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পর্তুগাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত