
বেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়।
গত পরশু স্পেনের ওলিভেলা শহরে জন্মদিনের পার্টিতে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও ইয়ামালের বার্সেলোনার সতীর্থরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, সেই অনুষ্ঠানে কয়েকজন বামন আকৃতির মানুষকে বিনোদনের অংশ হিসেবে ভাড়া করে এনেছিলেন ইয়ামাল।
এই ঘটনায় স্পেনের অ্যাকন্ড্রোপ্লাজিয়া ও স্কেলিটাল ডিসপ্লেশিয়া আক্রান্তদের সংগঠন এডিইই তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি অভিযোগ দায়ের করেছে ইয়ামালের বিরুদ্ধের। সংগঠনটির মতে, এটি কেবল আইনভঙ্গই নয়, বরং ২১শ শতকের একটি সমাজে মানব মর্যাদার পরিপন্থী ও বৈষম্যমূলক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্পেনের আইন অনুযায়ী কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে এমন ব্যক্তিদের ব্যবহার করে যদি তাচ্ছিল্য বা উপহাস সৃষ্টি হয়, তা বেআইনি।
কেউ জন্মদিন বা পার্টিতে ডান্স, ম্যাজিক বা পানীয় বিতরণের জন্য যদি বামনত্বসম্পন্ন মানুষদের ভাড়া করে, তাহলে তাদের ‘বামন পারফরমার’ বলে। স্পেনের আইন অনুযায়ী, যেকোনো এমন পারফরমার যা প্রতিবন্ধী বা শারীরিক বৈশিষ্ট্যের মানুষকে মঞ্চে এনে উপহাস বা হাস্যরসের বিষয় বানায়, তা নিষিদ্ধ।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একজন পারফরমার। স্প্যানিশ রেডিও আরএসি১-কে তিনি বলেন, ‘কেউ আমাদের অসম্মান করেনি। আমরা আনন্দের সঙ্গেই কাজ করেছি। শারীরিক অবস্থার জন্য আমাদের কাজ করা বন্ধ করতে হবে কেন?’
ইয়ামালের ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে এলে তারা অবস্থান পর্যালোচনা করবে। খুব কম বয়সেই ফুটবল মাঠের আলো কেড়েছেন ইয়ামাল। এবার ভিন্ন কারণে শিরোনামে উঠে এল তাঁর নাম। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
৯ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
৩ ঘণ্টা আগে