
রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমটা কিলিয়ান এমবাপ্পের জন্য ছিল অম্লমধুর। তিনি গোলের পর গোল করলেও ২০২৪-২৫ মৌসুম রিয়ালকে শেষ করতে হয়েছিল মেজর কোনো শিরোপা না জিতেই। তবে গোলমেশিন এমবাপ্পে তাঁর ছন্দ ঠিকই ধরে রেখেছেন।
রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে ২০২৫-২৬ মৌসুমে এমবাপ্পে এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। ৮ গোলের পাশাপাশি ২টি গোলে তাঁর অ্যাসিস্ট রয়েছে। নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই ফরাসি ফরোয়ার্ড করলেন রেকর্ড। রিয়ালের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে ৬৪ ম্যাচে করলেন ৫০ গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়ালের হয়ে দ্রুততম গোলের ফিফটি পূরণ করেছেন। রোনালদো লস ব্লাঙ্কোসদের হয়ে এই কীর্তি গড়েছিলেন ২০১০ সালের নভেম্বরে। সেবার রিয়ালের জার্সিতে ৫৪ ম্যাচে করেছিলেন ৫১ গোল।
এমবাপ্পের রেকর্ড গড়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে মার্শেইয়ের বিপক্ষে। তাঁর রেকর্ড গড়ার রাতে তুরিনে হয়েছে গোলের বন্যা। তুরিনে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের ম্যাচে জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ ড্র হয়েছে ৪-৪ গোলে। তুরিনে প্রথমার্ধে জুভেন্তাস-ডর্টমুন্ডের কেউই কোনো গোল করতে পারেনি। ৫২ মিনিটে ডর্টমুন্ড মিডফিল্ডার কারিম আদেইমি ম্যাচে প্রথম গোল করেন। আদেইমি গোলমুখ খোলার পর নিয়মিত বিরতিতে গোল হয়েছে। ৯০ মিনিটের পর ছয় মিনিট বাড়ানো হয়েছে। ৪৪ মিনিটের ব্যবধানে হয়েছে ৮ গোল। জুভেন্টাসের চতুর্থ গোলটা নির্ধারিত সময়ের পর ছয় মিনিটে করেন দলটির ডিফেন্ডার লয়েড কেলি।
সান্তিয়াগো বার্নাব্যুতে ২২ মিনিটে রিয়ালের বিপক্ষে মার্শেই এগিয়ে যায় তিমোথি উইয়ার গোলে। উইয়াহ গোলটা করেছেন ম্যাসন গ্রিনউডের অ্যাসিস্টে। সমতায় ফিরতে রিয়ালের লেগেছে ছয় মিনিট। ২৮ মিনিটে পেনাল্টিতে সমতাসূচক গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২৭ মিনিট পর রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। ৭২ মিনিটে মার্শেই গোলরক্ষক হেরোনিমো রুলির গাল বরাবর আঘাত করার কারণে লাল কার্ড দেখেন দানি কারভাহাল। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে (ভিএঅর) লাল কার্ড দেখানো হয় কারভাহালকে। ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল এরপর এগিয়ে যায় এমবাপ্পের গোলে। ৮১ মিনিটে এই গোলটাও করেছেন পেনাল্টি থেকে।
জুভেন্টাস-ডর্টমুন্ড ৮ গোলের ম্যাচের স্কোরলাইন দেখেই স্পষ্ট বোঝা যায়, ম্যাচটা কতটা রোমাঞ্চ ছড়িয়েছে। কীভাবে এই ম্যাচের বাঁক ঘন ঘন বদলেছে, সেটা একটু দেখে নেওয়া যাক:
৫২ মিনিট—জুভেন্টাস ০: ১ ডর্টমুন্ড
৬৪ মিনিট—জুভেন্টাস ১: ১ ডর্টমুন্ড
৬৫ মিনিট—জুভেন্টাস ১: ২ ডর্টমুন্ড
৬৭ মিনিট—জুভেন্টাস ২: ২ ডর্টমুন্ড
৭৫ মিনিট—জুভেন্টাস ২: ৩ ডর্টমুন্ড
৮৬ মিনিট—জুভেন্টাস ২: ৪ ডর্টমুন্ড
৯০+৪ মিনিট—জুভেন্টাস ৩: ৪ ডর্টমুন্ড
৯০+৬ মিনিট—জুভেন্টাস ৪: ৪ ডর্টমুন্ড

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৩৭ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম মৌসুম শুরু হবে আগামীকাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্ট শুরুর আগেই পেস আক্রমণ নিয়ে বিপদ বাড়ল একবারের চ্যাম্পিয়নদের।
৩ ঘণ্টা আগে
রেকর্ড দামে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে ট্রান্সফার ফি বাবদ বিশাল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় এবারের পিএসএল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন, ছয় ভেন্যু থেকে দুই ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। শুরুর দিনও আলোচনা কম হয়নি। পাকিস্তানি পেসার নাসিম শাহর আইডি হ্যাক করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে