
ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তোপের মুখে পড়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। এবার তাঁর পাশে দাঁড়ালেন স্পেনর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই উইঙ্গার যা করেছেন সেটা স্প্যানিশদের গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত বার্সার লা লিগা শিরোপা উদ্যাপন ঘিরে। টানা দ্বিতীয়বারের মতো লিগ জয়ের পর গত সোমবার খোলা বাসে শহরজুড়ে উদ্যাপন করে কাতালান ক্লাবটি। সেই প্যারেডে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ। তিনি দাবি করেন, ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার কাজ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্প্যানিশ ভাষার করা পোস্টে কাটজ লেখেন, ‘আমি আশা করি বার্সেলোনার মতো বড় ও সম্মানিত একটি ক্লাব এসব মন্তব্য থেকে নিজেদের দূরে রাখবে এবং পরিষ্কারভাবে জানাবে যে উসকানি কিংবা সন্ত্রাসবাদের সমর্থনের কোনো জায়গা নেই।’
কাটজের সেই সমালোচনার জবাব দিতে দেরি করেননি সানচেজ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করাকে ঘৃণা ছড়ানো হিসেবে দেখার তীব্র বিরোধিতা করেন তিনি। এক্সে দেওয়া পোস্টে সানচেজ লেখেন, ‘যারা মনে করে একটি রাষ্ট্রের পতাকা ওড়ানো মানেই ঘৃণা উসকে দেওয়া, তারা হয় মানসিক ভারসাম্য হারিয়েছে, নয়তো নিজেদের লজ্জায় অন্ধ হয়ে গেছে।’
ইয়ামালের প্রশংসা করে সানচেজ বলেন, ‘ইয়ামাল শুধু ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিয়ার্ড অনুভব করেন। তাকে নিয়ে গর্ব করার এটাই আরও একটি কারণ।’
ফিলিস্তিনের প্রতি সমর্থন স্পেনে নতুন কিছু নয়। গাজা যুদ্ধ শুরুর পর দেশটিতে ফিলিস্তিনপন্থী অবস্থান আরও জোরালো হয়েছে। ইয়ামালের এই পদক্ষেপও ব্যাপকভাবে আলোচিত হয়েছে, এমনকি গাজাতেও। সংবাদ সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, গাজার একটি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের দেয়ালে ইয়ামালের ফিলিস্তিনের পতাকা হাতে থাকা একটি ম্যুরাল আঁকা হয়েছে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৪ ঘণ্টা আগে