
আসাদুজ্জামান বাবলুর ট্যাকলে ডি-বক্সের মধ্যে পড়ে গেলেন ফয়সাল আহমেদ ফাহিম। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি, আর উচ্ছ্বাসে ভেসে উঠলেন বসুন্ধরা কিংসের ভক্তরা। এমন কিছুর জন্য যে লম্বা সময় অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। দোরিয়েলতন হতাশ করলেন না স্পটকিক থেকে। সেই রেশ কাটতে না কাটতেই সোহেল রানা সিনিয়রের দর্শনীয় গোল শিরোপায় খোদাই করে দেয় বসুন্ধরা কিংস। এক মৌসুম বিরতির পর আবারও ফিরে পেল হারানো শ্রেষ্ঠত্ব।
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে ভাগ বসাল আবাহনীর রেকর্ডে। ২০০৭ সালে পেশাদার লিগ চালু হওয়ার পর থেকে আবাহনীর সমান তাদেরও ঘরে এখন ছয়টি লিগ শিরোপা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। যদিও সোহেল রানা সিনিয়র জালের দেখা পেয়েছিলেন, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকায় সেই আনন্দ টেকেনি। গতি ফেরাতে ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে ব্রাজিলিয়ান উইঙ্গার ব্রুনো মাতোসকে মাঠে নামান আবাহনী কোচ মারুফুল হক।
৬৫ ও ৬৬ মিনিটে আবাহনী এমেকা ওগবুর দুটি দুর্দান্ত পাসে বক্সের ভেতর অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি ব্রুনো। তবে কিংস সুযোগ খুঁজে নেয় ৭২ মিনিটে। দোরিয়েলতনের থ্রু বল ধরে বক্সের ভেতর ঢুকে পড়েন ফাহিম। কিন্তু তাঁকে আটকাতে গিয়ে উল্টো ফাউল করে বসেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক নেন দোরিয়েলতন। ৭৪ মিনিটে বাঁ দিকের উঁচু কোণা দিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান । চলতি লিগে এটি তাঁর ১৮তম গোল।
৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেয় কিংস। সোহেল রানা জুনিয়রের মাপা পাস থেকে বল পেয়ে যান সোহেল রানা সিনিয়র। বক্সের ঠিক সামনে থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। উবে দেন সব দুশ্চিন্তা।
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট পেয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকলো আবাহনী। ম্যাচে ড্র করতে পারলেও শেষ রাউন্ডে শিরোপার আশা বেঁচে থাকত তাদের। এখন রানার্সআপ হতে পারবে কি না, সেটি নিয়েও দুশ্চিন্তা। কারণ কিংস অ্যারেনায় আচ ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারানো ফর্টিসেরও সমান ৩৪ পয়েন্ট।
গাজীপুরে পিডব্লিউডির কাছে ১–০ গোলে হারায় অবনমন নিশ্চিত হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের। ১০ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে আছে তারা। পুলিশের কাছে ২–০ গোলে হেরে অবনমনের দোরগোড়ায় রয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান নয়ে। ১৬ পয়েন্ট নিয়ে আটে আছে পিডব্লিউডি।
মুন্সিগঞ্জে দিনের আরেক খেলায় রহমতগঞ্জের কাছে ১–০ গোলে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটকে সাধারণত জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের বড় পাইপলাইন হিসেবেই বিবেচনা করা হয়। এইচপি খেলোয়াড়দের বয়সের একটা সীমাবদ্ধতা ছিল এত দিন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়েই গড়া হতো এইচপি দল। এইচপির কার্যক্রম শুরু ঘরোয়া মৌসুমের শেষ দিকে। চলে নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত (মে থেকে সেপ
২০ মিনিট আগে
চোটের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না কাওরু মিতোমা। জাপানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই তারকা উইঙ্গারের। তবে চোট কাটিয়ে ফেরা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে রেখেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু।
৪০ মিনিট আগে
ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তোপের মুখে পড়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। এবার তাঁর পাশে দাঁড়ালেন স্পেনর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই উইঙ্গার যা করেছেন সেটা স্প্যানিশদের গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
বৃষ্টিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। বাঁচা-মরার দ্বিতীয় টেস্টের আগে ইনডোরে নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। বাকি সতীর্থদের সঙ্গে অনুশীলন দেখা গেল বাবর আজমকেও। তাঁকে নিয়ে খুশির খবর দিয়েছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।
২ ঘণ্টা আগে