
ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। প্রতিপক্ষ চীনা তাইপে। বসুন্ধরা কিংস অ্যারোনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের পরেরটি হবে ৩ জুন।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০। চীনা তাইপের ৪০। কাগজে-কলমে যোজন যোজন এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে এই প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্য কী? ম্যাচকে সামনে রেখে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। দলের লক্ষ্যের প্রশ্নে সাবিনা বললেন, ‘আমরা শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। নিজেদের অবস্থান কোথায় (এই ম্যাচ খেলে) বুঝতে পারব। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না, আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর টুর্নামেন্টের বাইরে থাকা ভিন্ন ব্যাপার।’
অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন সাবিনারা। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় স্বস্তি বাংলাদেশ নারী দলের অধিনায়কের, ‘রিলিফ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে আসলে (পরের) সাফের জন্য অবশ্যই এগুলো দরকার। গত সাফের পর মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছি। সাফে যদি ভালো করতে চাই, ফল যা-ই হোক, এ রকম ভালো টিমের সাথে খেলা দরকার আমাদের।’
তিন মাস ধরে বাটলারের অধীনে প্রস্তুতি নিচ্ছেন সাবিনারা। এই সময়ে নতুন কোচের নতুন দর্শনের সঙ্গেও মেয়েদের মানিয়ে নিতে হয়েছে বলে জানালেন সাবিনা, ‘সব কোচেরই নিজস্ব দর্শন থাকে, সে সেভাবে চেষ্টা করেছে, মেয়েরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু শেষ ছয়-সাত বছর একভাবে ছিলাম। তো হঠাৎ করেই অন্য কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়া অবশ্যই কঠিন। তারপরও মেয়েরা চেষ্টা করেছে। সব সময় মেয়েদের সহজভাবে বোঝানো, তার যে দৃষ্টিভঙ্গি...মোটামুটি ভালো।’ নতুন কোচের অধীনে পরিবর্তন এসেছে ফরমেশনে, ‘আমরা আগে যেভাবে খেলেছি, সেভাবে না। ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছি,৪-৪-২ ফরমেশনে খেলেছি মাঝেমধ্যে, কিন্তু তিনি চাচ্ছেন রক্ষণের শক্তি আরেকটু বাড়িয়ে, অ্যাটাকিং কমপ্যাক্ট রেখে, টোটাল টিম সেইপ রেখে যেন আমরা খেলতে পারি।’
প্রতিপক্ষের ফিফা র্যাঙ্কিংয়ের উচ্চতর অবস্থানের দিকে তাকিয়ে ‘বিভ্রান্ত’ না হওয়ার আহ্বান পিটার বাটলারের। বললেন, ‘ফিফা র্যাঙ্কিং নিয়ে দয়া করে বিভ্রান্ত হবেন না। আপনি যদি ফুটবল খেলতে পারেন, যেকোনো জায়গাতেই খেলতে পারেন।’

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হলো আরও ৫ মিনিট।দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তখন হয়তো মনে মনে অতিরিক্ত সময়ের কৌশল সাজাচ্ছিলেন। গ্যালারিতে থাকা হাজারো দর্শকও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আরও ৩০ মিনিটের স্নায়ুচাপের জন্য। কিন্তু ফুটবল বিধাতার মনে তখন অন্য এক নাটকীয় চিত্রনাট্য লেখা।
১৮ মিনিট আগে
মুহূর্তটা কিছুতেই ভোলার নয়। ভোলা যাবে না। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে ডালাস মিক্সড জোন পেরিয়ে চলেই যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ‘দিবু (মার্তিনেসের ডাকনাম), বাংলাদেশ থেকে এসেছি’—পেছন থেকে ডাক দিতেই থামলেন। ‘ওহ্, বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি’, বলতে বলতে ফিরে এলেন প্রতিবেদকের কাছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ মানেই যেন ইউরোপ আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চ, যেখানে এশিয়া আর আফ্রিকার দেশগুলো যেত শুধুই দু-একটা ‘অঘটন’ ঘটানোর স্বপ্ন নিয়ে। তবে ২০২৬ বিশ্বকাপ যেন পুরোনো সব চেনা হিসাব-নিকাশ ওলটপালট করে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের হাওয়া দুই মহাদেশে লেগেছে ভিন্ন সমান্তরালে।
২ ঘণ্টা আগে
কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
৪ ঘণ্টা আগে