
দুই মৌসুম বাদে আবারও মাঠে নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। টুর্নামেন্টের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতবারের রানার্সআপ শেখ রাসেলের গ্রুপে পড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
স্বাধীনতা কাপ দিয়েই শুরু হবে ২০২১-২২ ঘরোয়া ফুটবল মৌসুম। ২৭ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। দুই সেমিফাইনাল হবে ১৪ ডিসেম্বর। ১০ ও ১২ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল। সব ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে স্বাধীনতা কাপ টুর্নামেন্টের লোগো উন্মোচন, চুক্তি সাক্ষর ও ড্র অনুষ্ঠিত হয়।
লিগের ১২ ও আন্তঃবাহিনীর ৩ দলসহ মোট ১৫ দলের অংশগ্রহণে হবে এবারের স্বাধীনতা কাপ। ‘এ’ গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আবাহনী লিমিটেড। আকাশী-নীলদের গ্রুপে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি এবং এবারই প্রথম লিগে উঠে আসা দল স্বাধীনতা ক্রীড়া সংঘ।
‘ডি’ গ্রুপে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনী ছাড়াও এই গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় দল ও ঘরোয়া ফুটবলে খেলা বেশ কয়েকজন ফুটবলার নৌবাহিনীতে চাকরিরত। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ ২০-এর অধিক পেশাদার ফুটবলারকে নিয়ে বসুন্ধরা, চট্টগ্রাম আবাহনীর সঙ্গে নৌবাহিনীর লড়াইটা হতে পারে সমানে সমান।
রেকর্ড তিনবারের স্বাধীনতা কাপজয়ী দল মোহামেডানের সঙ্গে ‘সি’ গ্রুপে আছে সাইফ স্পোর্টিং, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী। এবারের দলবদলে অন্যতম শক্তিশালী দল শেখ রাসেলের সঙ্গে ‘সি’ গ্রুপে আছে শেখ জামাল, উত্তর বারিধারা ও বাংলাদেশ বিমান বাহিনী।
স্বাধীনতা কাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, স্বাধীনতা ক্রীড়া সংঘ।
গ্রুপ ‘বি’: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা, বাংলাদেশ বিমান বাহিনী।
গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রুপ ‘ডি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪২ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে