স্পার্তা প্রাহার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে অ্যাক্রোবেটিক গোলে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন আর্লিং হালান্ড। সেই ম্যাচে জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নরওয়েজীয় স্ট্রাইকার। এবার প্রিমিয়ার লিগেও সিটিজেনদের জয় এনে দিলেন তিনি।
আজ নিজেদের মাঠ ইতিহাদে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির একমাত্র গোলটি করেন হালান্ড। ম্যাচের পঞ্চম মিনিটে মিডফিল্ডার ম্যাথুস নুনেসের পাস থেকে জাল খুঁজে নেন ২৪ বছর বয়সী তারকা। এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা।
এই জয়ে লিভারপুলকে টপকে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেও উঠে এলো সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। তবে আগামীকাল আর্সেনালের বিপক্ষে তাদের মাঠ এমিরেটসে জিতলে আবারও সিংহাসন দখল করবে অলরেডরা। সিটির চেয়ে ১ ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে আর্নে স্লটের দল।
বুন্দেসলিগায় শুরুতে এগিয়ে যাওয়ার পরও অগসবার্গের বিপক্ষে তাদের মাঠে ২-১ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। এ নিয়ে এগিয়ে যাওয়ার পরও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল নুরি শাহিনের দল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে