
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:

বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
১৮ মিনিট আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
২ ঘণ্টা আগে