
শিরোনাম দেখে হয়তো মনে হতে পারে লিওনেল মেসির জয় নেচে উদযাপন করেছেন নেইমার। আসলে ব্যাপারটা তা নয়। দুজনে বিশ্বের দুই ভিন্ন শহরে খেলেছেন। দুজনেই জিতেছেন, করেছেন গোলও। যাঁর মধ্যে নেইমার মূলত সমালোচকদের মুখ বন্ধ করতেই নেচেছেন।
পুয়ের্তো রিকোতে গত রাতে মেসি ইন্দিপেন্দিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে যে ম্যাচে গোল করেছেন, সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড তখন চোটে পড়ায় ম্যাচের সূচি প্রায় দুই সপ্তাহ পিছিয়ে গেছে। গত রাতে মেসির দল জিতেছে ২-১ গোলে। এদিকে ভিলা বেলমিরোতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমারের দল সান্তোস খেলেছে ভাস্কো দা গামার বিপক্ষে। সান্তোসের ২-১ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
ভিলা বেলমিরোতে ২৫ ও ৬১ মিনিটে দুই গোল করেছেন নেইমার। যার মধ্যে এক গোল করে কর্নার পতাকার কাছে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের মতো নেচে উদযাপন করেছেন। ভাস্কো দা গামার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সমালোচকদের এক হাত নিয়েছেন নেইমার। ম্যাচ শেষে স্পোর টিভিকে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বলেন, ‘গত সপ্তাহে তাঁরা বলেছিলেন বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড় আমি। আজ (গত রাতে) দুটি গোল করেছি। এটাই ফুটবল। একদিন আপনি ভালো না খেললে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পরের দিন আবার বিশ্বকাপে খেলতে হবে।’
এ বছর এখন পর্যন্ত সান্তোসের হয়ে তিন ম্যাচ খেলেছেন নেইমার । যার মধ্যে দুটিতে তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন। গত রাতে ভাস্কো দা গামার বিপক্ষে পুরো সময় খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সিরি ‘আ’-এর এই ম্যাচ শেষে নেইমার বলেন, ‘নিজেকে উজাড় করে দিচ্ছি। এ বছর আমার তৃতীয় ম্যাচ। দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেলেছি। শেষ দিকে একটু পায়ে ব্যথা হচ্ছিল।’ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’-এর পয়েন্ট তালিকার ১৩ নম্বরে সান্তোস। তারা একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে। দুটি ম্যাচ হেরেছে।
ইন্দিপেন্দিয়েন্তেকে ২-১ গোলে হারিয়ে শেষ হয়েছে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফর। মেসি নেমেছেন প্রথমার্ধের পর। আর্জেন্টাইন ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করেছেন। যতবার বল স্পর্শ করেছেন, গ্যালারি থেকে অভিবাদনবার্তা পেয়েছেন। মায়ামির অপর গোল করেছেন সান্তিয়াগো মোরালেস।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১৩ ঘণ্টা আগে