Ajker Patrika

ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল কীর্তি গড়লেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ছবি: ক্রিকইনফো

উইকেট নেওয়ার পর বাধভাঙা উদযাপন, দলের প্রয়োজনে ঝোড়ো ইনিংস খেলা—বছরের পর বছর ধরে জিম্বাবুয়েকে এভাবেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। ব্যাটে-বলে উজ্জ্বল রাজা যেন নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন। এবার তিনি গড়েছেন এক বিরল রেকর্ড। যে রেকর্ডে তাঁর সঙ্গে আছেন মালয়েশিয়ার এক ক্রিকেটার।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে গতকাল বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজা। বেধড়ক পিটুনি খাওয়া জিম্বাবুয়ের বোলারদের মধ্যে রাজা নিজের বোলিংয়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন। ৩ ওভারে ২৯ রানে নিয়েছেন এক উইকেট। ব্যাটিংয়ে ২১ বলে দুটি করে চার ও ছক্কায় করেছেন ৩১ রান। তাতে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেটের ডাবলে নাম লিখিয়েছেন। জিম্বাবুয়ের হয়ে ১৩২ টি-টোয়েন্টিতে রাজা এখন পর্যন্ত ৩০১৬ রান ও ১০৪ উইকেট নিয়েছেন। এর আগে এই ডাবলের কীর্তি গড়েন মালয়েশিয়ার বিরানদ্বীপ সিং। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে করেছেন ৩১৮০ রান ও পেয়েছেন ১০৯ উইকেট।

রাজা যেমন একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, তাঁর সতীর্থ ব্রায়ান বেনেট রীতিমতো উড়ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ২৭৭ গড়ের রেকর্ড গড়েছেন বেনেট। ৫ ইনিংসে ৩ ফিফটি করেছেন ২৭৭ রান। জিম্বাবুয়র এই ওপেনারকে শুধু আউট করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া জিম্বাবুয়ের এক ম্যাচ বাকি। এই ম্যাচে শূন্য রানে আউট হলে তাঁর গড় থাকবে ১৩৮.৫। সেটাও কোহলির চেয়ে বেশি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ব্যাটিং করেছিলেন ১৩৬.৫ স্ট্রাইকরেটে।

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গ্রুপ ‘বি’ থেকে সেরা হয়ে জিম্বাবুয়ে উঠেছিল সুপার এইটে। তবে সুপার এইটে উঠেই খেই হারায় রাজার দল। ওয়েস্ট ইন্ডিজ, ভারতের কাছে বেধড়ক পিটুনি খেয়েছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়েও রাজার দল আহামরি কিছু করতে পারেননি। গতকাল জিম্বাবুয়ের ১৮৪ রানের মধ্যে বেনেট একাই করেছেন ৯৭ রান। ৭২ রানে হারার ম্যাচে ৩ রানের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি মিস করেছেন তিনি।

টানা দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের দায় স্বীকার করলেন রাজা। চেন্নাইয়ে গত রাতে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আগের ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজ) ২৫০ রান (২৫৪)।ব্যাটিং লাইনআপে ধস নেমেছিল। বোলিংয়ে আমরা রক্ষণাত্মক পরিকল্পনা সাজিয়েছিলাম। তবে এগোতে পারিনি। একবার যখন ট্রেন (ভারতের রানের চাকা) চলতে শুরু করল, তাকে থামানো কঠিন হয়ে গেল। তাদের (ভারত) ২১০-২২০ রানের মধ্যে আটকে রাখতে পারলে যেকোনো কিছুই হতে পারত।’

পরশু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা। সেদিন রাতে এইটের গ্রুপ ওয়ানের অলিখিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে এই ম্যাচ।

এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ গড়

গড় ইনিংস সাল

ব্রায়ান বেনেট (জিম্বাবুয়ে) ২৭৭ ৫ ২০২৬

ডেভিড মিলার ( দক্ষিণ আফ্রিকা) ১৪৬ ৪ ২০২৬

বিরাট কোহলি (ভারত) ১৩৬.৫ ৫ ২০১৬

‍*২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি ভারত-জিম্বাবুয়ে ম্যাচ পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

অবশেষে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা, কে তিনি

বরিশালে এজলাসে তাণ্ডবের নেপথ্যে কী? চাঞ্চল্যকর অডিও ফাঁস

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

পাকিস্তানে আফগানিস্তানের হামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত