‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।


৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে