
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও নিজেদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না; বরং ফিনালিসিমা বাতিল হওয়ায় খুশিই হয়েছেন তিনি।
আর্জেন্টিনার ম্যাচটি খেলার কথা ছিল ফিনালিসিমাতে—স্পেনের বিপক্ষে। কিন্তু ইরান যুদ্ধের জেরে ঝুলে থাকার পর ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়নদের লড়াই বাতিল করে দেয় কর্তৃপক্ষ। যেটা নিজেদের জন্য ভাগ্য হিসেবেই দেখছেন মার্তিনেজ। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ভালোভাবেই বুঝতে পারছেন—এই পারফরম্যান্স দিয়ে স্পেনের মতো দলের বিপক্ষে দাঁড়াতেই পারতেন না তারা।
বোকা জুনিয়র্সের মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে দুই অর্ধে দুই রকম চেহারায় দেখা যায় আর্জেন্টিনাকে। প্রথমার্ধে কিছুটা চেনা রূপে থাকলেও বিরতির পর নিজেদের হারিয়ে খুঁজেছে তারা। সেই সুযোগে গোলের জন্য আটটি শট নেয় মৌরিতানিয়া। সেখানে আর্জেন্টিনা শট নিতে পেরেছে মাত্র একটি। সফরকারীরা ফিনিশিংয়ে সফল হলে খারাপ কিছুই হতে পারত স্বাগতিকদের জন্য।
ম্যাচের শেষ বাঁশির বাজার ঠিক আগ মুহূর্তে মৌরিতানিয়ার হয়ে একটা গোলের শোধ দেন জর্ডান লেফোর্ট। এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে একবার করে গোলের খাতায় নাম লেখান এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজ। ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘ভাগ্য ভালো (ফিনালিসিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা যদি এভাবে খেলতাম (স্পেনের বিপক্ষে), তাহলে হেরেই যেতাম। সত্যি বলতে খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল। গতি, তীব্রতা বা দলগত পারফরম্যান্সে অনেক ঘাটতি দেখা গেছে। এসব নিয়ে আমাদের আরও ভাবতে হবে। জাতীয় দলের জার্সিতে আরও অনেক ভালো করতে হবে।’
মৌরিতানিয়ার প্রশংসা করে মার্তিনেজ বলেন, ‘প্রতিপক্ষ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে আমরা ম্যাচটা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রয়োজন ছিল।’

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১ ঘণ্টা আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১ ঘণ্টা আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে