নিজের নামের পাশে একটা বিশ্বকাপ থাকবে এমন স্বপ্নের পেছনে বহু বছর ধরেই ছুটছেন লিওনেল মেসি। কিন্তু এর আগে চারবার বিশ্বকাপ খেলেও সেই স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। এবার আবারও সুযোগ পেয়েছেন খুদে জাদুকর।
মেসি এবার বিশ্বচ্যাম্পিয়ন হোন, এমনটা অনেক কিংবদন্তি চাইছেন এবং তাঁর জন্য অনেকে প্রার্থনাও করছেন। প্রার্থনা করছে তাঁর বড় ছেলে থিয়াগো মেসিও। ফাইনালের আগে বাবাকে একটি আবেগঘন চিঠিও লিখেছে সে।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
থিয়াগোর চিঠিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাঁর মা আন্তোনেল্লা রোকুজ্জো। চিঠিটি মূলত একটি অনুপ্রেরণামূলক গান থেকে লেখা। মেসির ১০ বছর বয়সী ছেলে লিখেছে, ‘ছেলেরা, এখন আমরা আবারও রোমাঞ্চিত।’
বিশ্বকাপের শুরু থেকেই মেসির পরিবার কাতারে আছে। প্রতিটি ম্যাচেই খুদে জাদুকরকে সমর্থন দিতে রোকুজ্জো তাঁদের তিন সন্তানকে নিয়ে গ্যালারিতে উপস্থিত থাকেন। এবার ফাইনালে মেসিকে স্বপ্নভঙ্গ নয়, শিরোপা হাতে দেখতে চায় তারা। এ জন্য ছেলের এমন আবেগঘন চিঠি।
৩৬ বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে। ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপে সুযোগ পেলেও তারা জিততে পারেনি তৃতীয় বিশ্বকাপ। তাই এবার দেশবাসীকে বিশ্বকাপ এনে দিতে মেসি-আনহেল দি মারিয়ারা বদ্ধপরিকর। তাঁদের স্বপ্নপূরণে আজ বাধা ফ্রান্স, যারা টানা দ্বিতীয়াবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রয়েছে। এমন কঠিন ম্যাচের আগে তাই বাবা ও সতীর্থদের উজ্জীবিত করতে অনুপ্রেরণাদায়ক গানটি লিখেছে থিয়াগো। অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই ফুটবলাররা গানটি গেয়ে আসছেন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ের গোলটি তাই নিছক একটি পয়েন্টের হিসাব নয়। একটি দলের পুরনো গ্লানি থেকে বেরিয়ে আসার মুহূর্ত, একটি জাতির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। আর সেই মুহূর্তের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন আলজেরিয়ার এক ছোট্ট শহর থেকে উঠে আসা এক খুখি, যিনি কাতারি ফুটবলকে নিজের করে নিয়েছ
১৪ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন ৯৩ মিনিট। সান ফ্রান্সিসকোর গরমের চেয়েও ম্যাচের শেষ মুহূর্তের উত্তাপ যেন ছড়াল বেশি। গোটা স্টেডিয়াম যখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায়, ঠিক তখনই লণ্ডভণ্ড হয়ে গেল সুইজারল্যান্ডের নিশ্চিত জয়ের সব হিসেব। একটি বুলেট হেড থেকে শুধু ড্র-ই নয়, বিশ্বকাপের খাতায় প্রথমবার পয়েন্ট জমা করল কাতার। তাই
১ ঘণ্টা আগে
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর ৪ টায়।
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক পেছনে থেকে দ্বিতীয় হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। ২০২৪ সালে দলটির প্রধান কোচ হিসেবে সেবাস্তিয়ান বেকাসেসে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের কাছে প্রথম ম্যাচটি হারলেও, এরপর থেকে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা
২ ঘণ্টা আগে