ক্লাব ফুটবলে একক দলবদলে এখন পর্যন্ত সবচেয়ে দামি তারকা নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সম্মিলিত হিসেবে দলবদলে সবচেয়ে দামি তারকা রোমেলু লুকাকু।
ছয়বারের দলবদলে বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকুর মূল্য ৩২৭.৬ মিলিয়ন ইউরো। নেইমারের একক দলবদলের চেয়ে যা ১০০ মিলিয়নেরও বেশি। তবে সম্মিলিত দলবদলে খুব বেশি পিছিয়ে নেই নেইমারও। ২ বারের দলবদলে ৩১০.২ মিলিয়ন ইউরোতে আছেন তালিকার দুই। তিনে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য এই দুজনের চেয়ে বেশ পিছিয়েই আছেন। ৩ বারের সম্মিলিত দল বদলে রোনালদোর মূল্য ২৩০ মিলিয়ন ইউরো।
সম্মিলিত দলবদলে দামি ফুটবলারের এই তালিকার প্রথম দশজনের তিনজনই শুধু ২০০ মিলিয়ন ইউরো ছাড়িয়েছেন। বাকি সাতজনের মূল্যই ২০০ মিলিয়নের নিচে। তালিকায় আরও আছেন আতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে ও দি মারিয়ার মতো তারকারাও।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৮ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে