ঢাকা: ঘরের মাঠ কোপেনহেগেনে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ড্যানিশরা। জয়টা ক্রিস্টিয়ান এরিকসেনকে উৎসর্গ করেছেন ডেনমার্কের খেলোয়াড়েরা। অসুস্থতার পর হাসপাতাল ছেড়ে এখন বাসায় আছেন এরিকসেন। বাসায় বসেই সতীর্থদের জয়োল্লাস দেখেছেন তিনি।
কাল `বি' গ্রুপের তলানিতে থেকে রাশিয়ার মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। অন্যদিকে শ্রেয়তর গোলব্যবধান এবং ৩ পয়েন্ট নিয়ে মাঠে নামার আগে রাশিয়া ছিল টেবিলে দ্বিতীয়। সমান ৩ পয়েন্ট পাওয়া ফিনল্যান্ড ছিল তিনে। রাশিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাই শুধু নিজেদের জিতলেই হতো না ড্যানিশদের, অপেক্ষা ছিল ফিনল্যান্ডের হারের। দুটো কাজই ঠিকঠাকমতো হয়েছে ডেনমার্কের। একদিকে ফিনল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম, আন্যদিকে নিজেরা জিতেছে। দুর্দান্ত এই জয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে তারা উঠল শেষ ষোলোয়। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। তাদের সমান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ফিনল্যান্ডের (-২) চেয়ে শ্রেয়তর গোলব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে আসে ডেনমার্ক (১)।
ম্যাচ শেষে ডেনমার্কের খেলোয়াড়দের উদ্যাপন ছিল দেখার মতো। সতীর্থদের এই উল্লাসে থাকার কথা ছিল এরিকসেনেরও। কিন্তু ভাগ্যের পরিহাস, ম্যাচে থাকতে না পারলেও এরিকসেন ছিলেন সতীর্থদের মাঝে। সতীর্থরাও ভোলেননি এরিকসেনকে। রাশিয়ার বিপক্ষে জয় তাঁরা উৎসর্গ করেছেন এরিকসেনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের একেকটা গোলের পর অভিনন্দন জানিয়েছেন। ম্যাচ শেষে নিজের ফেসবুকে লিখেছেন, ‘ডেনমার্ক পরের রাউন্ডে পৌঁছেছে। আমি গর্বিত।’
ম্যাচ শেষে সতীর্থরা এরিকসেনকে নিয়ে কথা বলেছেন। ম্যাচের ৯ মিনিটে দূরপাল্লার শটে অবিশ্বাস্য এক গোল করেন আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেন। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা শেষ ষোলোয় পা রেখেছি। এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। এমন দিনে এরিকসেনকে খুব মিস করছি। সে থাকলে আরও দারুণ হতো। এই জয়টা তাঁর জন্য।’
এরিকসেনের অসুস্থতার পর ডেনমার্ক খেলোয়াড়েরা একতাবদ্ধ থাকার চেষ্টা করেছেন। কঠিন সময়টাকে তাঁরা একে অপরকে সমর্থন দিয়ে গেছেন। ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ড ম্যাচ শেষে বলেছেন, ‘এই জয় অবশ্যই এরিকসেনের জন্য। আমরা জানি সে আমাদের খেলা দেখেছে আর কতটা আনন্দিত হয়েছে। আমরা সবাই একত্রিত থাকার চেষ্টা করেছি। তবে এটাই শেষ নয়। আমরা আরও সামনে চোখ রাখছি।’
এরিকসেনের আরেক সতীর্থ মার্টিন ব্রাথওয়েট ম্যাচ শেষে টুইটারে লিখেছেন, ‘এই রাত ভোলার নয়। এই রাতটা তোমার (এরিকসেন) জন্য।’ ডেনমার্ক কোচ কাসপার হুলমান্দ জানিয়েছেন, পুরো সপ্তাহটা খেলোয়াড়েরা এরিকসেনকে নিয়ে চিন্তিত ছিল। এ জয় সবার মুখে হাসি ফিরিয়েছে। পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন হুলমান্দ।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যখন দরজায় কড়া নাড়ছে, তখন চলছে পাকিস্তান-আফগানিস্তান রাষ্ট্রীয় সংঘাত। তাতে করে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুশ্চিন্তা করতে না করেছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে এসেছেন তামিম ইকবাল। মোহামেডানের সাবেক খেলোয়াড় হিসেবে ক্লাব আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আসতেই পারেন। তবে অনুষ্ঠানে এসে মির্জা আব্বাসকে নিয়ে যে স্মৃতিচারণা করলেন,
৩ ঘণ্টা আগে
সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে জাপান-দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল হয়েছে একেবারে একতরফা। জাপানের কাছে স্রেফ উড়ে গেছে দক্ষিণ কোরিয়া। একতরফা সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট কেটেছে জাপান। শিরোপার লড়াইয়ে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তবে ১৫ মার্চ রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়াই হয়েছে সমানে সমানে। রুদ্ধশ্বাস জয়ে দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান সিরিজ জয়ের পর এখন সৌদি আরবে মিরাজ।
৩ ঘণ্টা আগে