Ajker Patrika

‘আমরা জেতা থামাব না’

ক্রীড়া ডেস্ক    
‘আমরা জেতা থামাব না’
লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে স্পেন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। এমন প্রত্যাবর্তনের পর দলের মানসিকতা ও জয়ের ক্ষুধায় সন্তুষ্ট স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ম্যাচের শুরুতেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। তবে অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। বিরতির পর অবশ্য চিত্র বদলে যায়। স্পেনের হয়ে সমতা ফেরান অ্যালেক্স বায়েনা। পরে মিকেল ওইয়ারসাবালের গোলে জয় নিশ্চিত করে সফরকারীরা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও মানসিকতার প্রশংসা করেন লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘ফল ও পারফরম্যান্স নিয়ে আমরা খুব খুশি। আমরা বিশ্বকে দেখিয়েছি যে আমাদের মধ্যে দারুণ উচ্চাকাঙ্ক্ষা এবং জয়ের প্রবল ইচ্ছা রয়েছে। সত্যি বলতে, আমরা কঠিন কিছু মুহূর্তের মধ্য দিয়ে গেছি। কিন্তু এটাই ইংল্যান্ড।’

বিরতির সময় দলের সঙ্গে আলোচনার বিষয়টিও তুলে ধরেন লা ফুয়েন্তে, ‘দুই অর্ধের মাঝে আমরা কথা বলেছি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল এবং আমরা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। আমরা বারবার দেখিয়ে যাচ্ছি, এই দল কখনো হাল ছেড়ে দেয় না এবং জেতা থামানোর কোনো ইচ্ছাই আমাদের নেই।’

দলের বেঞ্চের শক্তির কথাও আলাদাভাবে তুলে ধরেন লা ফুয়েন্তে। বদলি খেলোয়াড়দের যে কোনো সময় মাঠে নেমে নিজেদের প্রস্তুত রাখার মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘এই খেলোয়াড়দের পেয়ে আমি ভাগ্যবান। যে কেউ মাঠে নেমেই প্রস্তুত থাকতে পারে। বিষয়টি হলো পরিবর্তন আনার চেষ্টা করা, আর তাদের অসাধারণ প্রতিভা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত