
অর্ধেক কাজ বার্সেলোনা সেরে রেখেছিল ২৫ মার্চ। নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে দ্বিতীয় লেগেও গুনে গুনে ৬ গোল দিয়েছে বার্সেলোনা।
মেয়েদের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াইয়ে যেমন লড়াইয়ের প্রত্যাশা করা হয়েছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে একপেশে ম্যাচ জিতে সেমিতে উঠে যায় বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৬০ হাজার দর্শকের সামনে গতকাল বার্সার মেয়েরা জিতেছেন ৬-০ গোলে। নারী এল ক্লাসিকোতে বার্সার সর্বোচ্চ ব্যবধানে জয়ই শুধু নয়। মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডও এটি।
রিয়ালের বিপক্ষে গত রাতে ৮ মিনিটে গোলবন্যার শুরু করেন অ্যালেক্সিয়া পুতেয়াস।বার্সেলোনার হয়ে এটা তাঁর ৫০০তম ম্যাচ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিট পর (৫৫ মিনিটে) গোল করেন গ্রাহাম হানসেন। আর ৭৪ মিনিটে ইসমে ব্রুগটস গোল করে হেক্সা পূর্ণ করেন।
বার্সেলোনার ৬-০ গোলের জয়ে হানসেন করেন জোড়া গোল। এর আগে ১৫ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি। পুতেয়াস, ব্রুগটসের পাশাপাশি ইরিনে পারেদেস ও ইউয়া পাজর একটি করে গোল করেন। ৫০০তম ম্যাচ জয়ে রাঙানোর পর পুতেয়াস বলেন, ‘এই জার্সিকে সর্বোচ্চ পর্যায়ে অগ্রাধিকার দিয়েই খেলতে নামি। দলের প্রতিনিধি হয়ে দিন শেষে এমন কোনো মুহূর্তের সাক্ষী হওয়া সত্যিই আবেগের ব্যাপার।’
চ্যাম্পিয়নস লিগে এক ডজন গোল তো রিয়াল মাদ্রিদের জালে দিয়েছেই বার্সেলোনা নারী দল। জয় পেয়েছে নারী স্প্যানিশ লিগেও। ২৯ মার্চ রিয়ালকে ৩-০ গোলে হারায় বার্সা। সব মিলিয়ে শেষ ৮ দিনে রিয়ালের বিপক্ষে ১৫-২ গোলে জিতেছে বার্সেলোনা।
নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ২৫ এপ্রিল ও ২ মে হবে বার্সা-বায়ার্ন মিউনিখ সেমির দুই লেগ। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে সেমির টিকিট কেটেছে বায়ার্ন।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে বাবর আজমকে নিয়ে শঙ্কাই সত্যি হলো। ডান হাতে চোটের কারণে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলা হবে না এই তারকা ব্যাটারের। বাবরের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
২৬ মিনিট আগে
ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপের মুখে আছে শ্রীলঙ্কা। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। বাকি ৬ উইকেটে আরও ২৮৮ রান করতে হবে লঙ্কানদের। এই সমীকরণ মেলাতে অতিমানবীয় কিছুই করতে হবে ধনঞ্জয়া ডি সিলভার দলকে। জয়-পরাজয়ের সমীকরণ একপাশে রেখে আপাতত শ্রীলঙ্কাকে স্বস্তি দি
১ ঘণ্টা আগে
বাজে এক অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর সফরকারীদের পুরো নজর এখন দ্বিতীয় টেস্টের দিকে। তার আগে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মোকাবেলা করতে হলো নাজমুল হোসেন শান্তদের।
৩ ঘণ্টা আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গাড়িতে ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৩ ঘণ্টা আগে