পিএসজিতে এক মৌসুমের বেশি কাটানো যেন কঠিনই হয়ে দাঁড়িয়েছে কোচদের। মাউরিসিও পচেত্তিনোর পর ক্রিস্তফ গালতিয়েরও এক মৌসুমের বেশি থাকতে পারলেন না পার্ক দে প্রিন্সেসে। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্ব সামলানো থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬ বছর বয়সী কোচকে অব্যাহতি দিয়েছে পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নরা আজ বুধবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে গালতিয়েরের প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর স্থলে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়োগ দিচ্ছে পিএসজি।
২০২২-২৩ মৌসুম শেষে গালতিয়েরের কাতারভিত্তিক মালিকানাধীন ক্লাবটি ছাড়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল। দলকে লিগ জেতালেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি। অবশ্য পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ফরাসি কোচের। তবে জুন শেষে চুক্তিও আগেভাগে শেষ করলেন তিনি।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিএসজি ও গালতিয়ের পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমজুড়ে পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষার জন্য পিএসজির সবাই গালতিয়ের এবং তাঁর সহকারী থিয়েরি ওলেসিয়াক ও হোয়াও সাক্রামেন্তোকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাঁদের শুভ কামনা জানাচ্ছে।’
দুই বছর আগে লিলকে লিগ জিতিয়ে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। সেখানে এক মৌসুম কাটিয়ে দুই বছরের চুক্তিতে এসেছিলেন প্যারিসে। তবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাবহুল দল নিয়েও প্যারিসিয়ানদের বিপুল চাহিদা মেটাতে পেরেছেন সামান্যই। তবে তাঁর অধীনে রেকর্ড ১১তম লিগ জেতে পিএসজি।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে