দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে