ম্যাচ টাইব্রেকারে গড়ানোই মানে আর্জেন্টিনার জয়-এমিলিয়ানো মার্তিনেজ যেন সেটা এক রকম নিয়ম বানিয়ে ফেলেছেন। কাতার বিশ্বকাপে গোলবারের নিচে এই পরীক্ষায় ভালোভাবেই উতড়ে গেছেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে আজ ফাইনালে এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে তৃতীয় শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা। বিশ্বকাপে তিন ম্যাচ ক্লিন শিট রাখা এই গোলরক্ষক জিতেছেন ২০২২ ফুটবল বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস।
লুসাইলে আজ আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ প্রতি মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২০ মিনিটে ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এরপর গড়ায় টাইব্রেকারে। কিলিয়ান এমবাপ্পের প্রথম শট মার্তিনেজ ঠেকাতে পারেননি। তখন হয়তো আর্জেন্টাইন গোলরক্ষক মনে মনে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁ।’ কিংসলে কোমান, অরিলিয়ে চুয়ামেনি-ফরাসি এই দুই ফুটবলারের শট ঠেকিয়ে দিয়েছেন মার্তিনেজ। তাতেই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
কাতার বিশ্বকাপে শুধু এই ম্যাচেই নয়, কোয়ার্টারেও পেনাল্টি শ্যুটআউট পরীক্ষায় উতড়ে গিয়েছিলেন মার্তিনেজ। লুসাইলেই গত ৯ ডিসেম্বর নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, স্টিভেন বার্গুইসের শট প্রতিহত করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক।
শুধু লুসাইলেই নয়, গত বছর কোপা আমেরিকাতেও গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্তিনেজ। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে