
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লিওনেল মেসির চোখ ভিজেছিল অশ্রুতে। কয়েক মিনিট পর একই দৃশ্য দেখা গেল লিওনেল স্কালোনির মধ্যেও। মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচ শেষে কথা বলার মতো অবস্থায় ছিলেন না বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে একসময় ২–০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু ১৩ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেসের গোলে ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। সেই নাটকীয় জয়ের আবেগ সামলাতে পারেননি আর্জেন্টাইন কোচ।
ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে মাঠেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কথা ছিল স্কালোনির। কিন্তু মাইক্রোফোন বাড়িয়ে দিতেই আবেগে ভেঙে পড়েন তিনি। চোখের জল আটকে রাখতে না পেরে শুধু বলেন, ‘আমি মাথাও তুলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, আমি খুব আবেগাপ্লুত। কী একদল খেলোয়াড়, ভাই! আমাকে যেতে হবে, ক্ষমা করবেন।’
স্কালোনি আর কিছু বলতে পারেননি। কয়েকটি বাক্য বলেই সেখান থেকে চলে যান তিনি।
তবে আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা কিছুটা সামলে কথা বলেন। তিনিও আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা ভীষণ স্বস্তি অনুভব করছি। এই ছেলেদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের অনুপ্রাণিত করে, যারা কখনো ক্লান্ত হয় না, সব সময় আরও বেশি কিছু করতে চায় এবং যারা এমন কিছু করে দেখানোর সামর্থ্য রাখে।’
ম্যাচের কঠিন সময়ের কথাও তুলে ধরেন আয়ালা। তাঁর ভাষায়, ‘আমরা ভেঙে পড়েছিলাম। কিন্তু ওরা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করেছিল, যদি বিদায় নিতেই হয়, তাহলে মাথা উঁচু করেই নেবে। এটি অসাধারণ একটি দলের আরেকটি প্রমাণ।’
আর্জেন্টিনা যখন ২–০ গোলে পিছিয়ে, তখন বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, ৮৩ মিনিটে লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের গোলে বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন সম্পন্ন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই কারণেই হয়তো জয়ের পর কথার চেয়ে চোখের জলই বেশি বলে দিয়েছে স্কালোনির অনুভূতির কথা।

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৪ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৫ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৬ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৯ ঘণ্টা আগে