কদিন আগেও রিয়াল মাদ্রিদ ও সার্জিও রামোস ছিল অবিচ্ছেদ্য এক জুটি। রামোস ছাড়া রিয়ালকে চিন্তাই করা যেত না। রিয়ালকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে যে কজনের নাম বিশেষভাবে বলতে হয়, রামোস তাঁদের একজন।
অথচ এবারের চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে সেই রিয়ালের বিপক্ষে মাঠে নামতে হবে রামোসকে। তবে চিরকালীন ঘরকে ভুলে রামোস এবার মনোযোগ দিচ্ছেন নতুন ঘর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শিরোপা জেতায়। সে জন্য প্রয়োজনে নিজের জীবনও বাজি রাখতে চান তিনি।
সোমবার চ্যাম্পিয়নস লিগের নাটকীয় ড্রয়ের পর থেকেই আলোচনায় রিয়াল-পিএসজি ম্যাচ। দুই লেগের ম্যাচে দেখা যাবে তারার মেলা। তবে আলাদাভাবে চোখ থাকবে রামোসের ওপর। যে রিয়ালের হয়ে একসময় লড়াই করেছেন, এবার নামতে হবে তাদের বিপক্ষে। অন্যরকম এই ঘরে ফেরা নিয়ে অবশ্য আবেগতাড়িত হচ্ছেন না রামোস। এই ডিফেন্ডার বলেন, ‘এখন আমার কাজ হচ্ছে পিএসজির পক্ষে দাঁড়ানো। আমি তাদের সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব। তারা সেই দল, যারা আমার ওপর আস্থা রেখেছে। আমি তাদের হয়ে মরণপণ লড়াই করব।’
চোটে পড়ে এখন পর্যন্ত অবশ্য একটির বেশি ম্যাচ খেলা হয়নি রামোসের। তবে সামনের দিনগুলোতে ফিট হয়ে মাঠে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ মহাতারকা।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৬ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে