টাইব্রেকারে ১০টি করে মোট ২০ শট—সেখানে ফ্রান্সকে ৭-৬ ব্যবধানে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তার আগে ১২০ মিনিটে এক বিন্দুও ছাড় দেয়নি কেউ কাউকে। ফরাসিরা ৫১ শতাংশ বল দখলের পাশাপাশি লক্ষ্যে শট নিয়েছে ৫টি। বিপরীতে অস্ট্রেলিয়ার শটের সংখ্যা ৪।
অঘটনের বিশ্বকাপে এবার সেমিফাইনালেই উঠতে পারেনি আগের চার চ্যাম্পিয়নদের কেউ। তাদের দৌড় থেমেছে শেষ আটেই। আর স্বাগতিকদের মধ্যে গ্রুপ পর্বেই বিদায় নেয় নিউজিল্যান্ড। বেঁচে ছিল আরেক আয়োজক অস্ট্রেলিয়ার স্বপ্ন। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে তাদের পাড়ি দিত হলো কঠিন পথ।
প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ঘরের মাঠ ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে কম কাঠখড় পোড়াতে হয়নি অস্ট্রেলিয়ার মেয়েদের। ৯০ মিনিটেও দুই দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলশূন্য থাকার পর ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম শটে অস্ট্রেলিয়া সফল হলেও ফ্রান্স ব্যর্থ হয়। দ্বিতীয় শটে এর ঠিক উল্টো। প্রথম পাঁচ শটের ব্যবধানটা দাঁড়ায় ৩-৩। এরপর নিয়ম অনুযায়ী আরও দুটি করে শট। সেখানেও ব্যবধান হয় সমান সমান। এরপর যে তিনটি শট, সেখানে দুটি গোল করে অস্ট্রেলিয়া আর ফ্রান্স একটি। ভিকি বেচো শেষ শটটি মিস করলে উদ্যাপনে মেতে ওঠেন স্বাগতিক দলের খেলোয়াড় ও মাঠের ৫০ হাজার অস্ট্রেলিয়ান সমর্থক। এবারই যে প্রথম বিশ্বকাপের শেষ চারে ওঠা তাদের!
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মূলত গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড। শুটআউটে চারটি সেভ করেছেন তিনি। তার মধ্যে প্রথমার্ধে দুটি গোল মিস করেন ফরাসি ডিফেন্ডার লাকরার। সহজ সুযোগ হাতছাড়া করেন অস্ট্রেলিয়ার ম্যারি ফাউলার। অতিরিক্ত সময়ের ১০০ তম মিনিটে ফ্রান্সের নেওয়া কর্নার থেকে গোল বাঁচাতে গিয়ে হেডে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন স্বাগতিক দলের ডিফেন্ডার আলান্না কেনেডি। তবে রেফারি সেই গোল বাতিল করে দেন।
ফ্রান্স ২০১১ সালে একবারই সেমিতে খেলেছে। ছেলেদের বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন তারা। এবার মেয়েদের বিশ্বজয়ের মুকুট মাথায় পরতে হার্ভে রেনার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ফ্রান্স। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে তাঁর অধীনে আর্জেন্টিনাকে হারিয়েকে চমকে দিয়েছিল সৌদি আরব।
অস্ট্রেলিয়া প্রথমবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে সিডনিতে আজ দিনের আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-কলম্বিয়ার ম্যাচের বিজয়ী দলকে। ১৬ দল শেষ চারে খেলবে তারা। আগেই চ্যাম্পিয়নদের বিদায়ে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী বিশ্বকাপ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৯ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২৩ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে