
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। এলএমটেনের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায়। বিশেষ এই ম্যাচের আগে ও পরে থাকবে গান, সম্মাননা, ড্রোন শো, আতশবাজি এবং বিশেষ চমক।
প্রথমে থাকবে ইউপিডিআরের পরিবেশনা, অ্যানিমেশন ও লাইভ ব্যান্ড। এরপর একে একে মঞ্চে উঠবেন সেবা মেন্দোজা, রোমান এল অরিজিনাল, আমার আজুল, সান্তি কাইরো ও কিউ’ লোকুরা।
ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে পারফর্ম করবে দামাস গ্রাতিস। ম্যাচের আগে আর্জেন্টিনার জাতীয় সংগীত গাইবেন ফাবিও সান্তানা। ম্যাচ শেষ হওয়ার পরও চলবে মেসিকে ঘিরে আয়োজন। সকাল ৭টা ৩ মিনিটে শুরু হবে ড্রোন শো। একই সময়ে থাকবে আতশবাজি, আলোকসজ্জা ও বিশেষ কারিগরি আয়োজন।
৭টা ১০ মিনিটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস মেসির হাতে উপহার তুলে দেবেন। এরপর মঞ্চে উঠবেন লা সোলে। ৭টা ২০ মিনিটে উলিসেস বুয়েনো পরিবেশন করবেন তাঁর শো ‘ত্রাম্পা’।
৭টা ৩৫ মিনিটে থাকবে শেষ চমক। বিশেষ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে মেসির বিদায় অনুষ্ঠান।
বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম এবং শেষ ম্যাচ। এখন পর্যন্ত দেশের হয়ে ১২৫ গোল ও ৬৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমাসহ জিতেছেন বেশকিছু বড় শিরোপা।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেই সুযোগে পুনর্বিক্রির বাজারে টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। সাধারণ গ্যালারির যে টিকিটের সরকারি মূল্য ৯০ হাজার আর্জেন্টাইন পেসো, সেটিই এখন ৬ লাখ পেসো পর্যন্ত দামে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।
২ মিনিট আগে
আর মাত্র একটি ম্যাচ। তারপরই আর্জেন্টিনার সাবেক ফুটবলার লেখা হয়ে যাবে লিওনেল মেসির নামের পাশে। আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
২৮ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে