
কাতারে সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সেরা পারফরম্যান্স করেছিল পর্তুগাল। তবে তিন বছর আগে সেবার কোয়ার্টার ফাইনালেই পথচলা থেমে গিয়েছিল পর্তুগিজদের। পাঁচবার বিশ্বকাপ খেলে শিরোপা না জিততে পারার আক্ষেপে ক্রিস্টিয়ানো রোনালদো পুড়েছেন বারবার। তবে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের দুঃখ-কষ্ট দূর হয়ে গেছে জুনিয়ররা চ্যাম্পিয়ন হওয়ার পর।
দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল পর্তুগাল, অস্ট্রিয়া দুই দলই প্রথমবারের মতো ওঠে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা জেতে পর্তুগিজরা। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী পর্তুগাল দলকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী ফুটবলাররা সেই শিরোপা ছুঁয়ে উল্লাস করছেন। রোনালদো ছবির ওপরে লিখেছেন, ‘জায়ান্টস। বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন।’

অস্ট্রিয়ার বিপক্ষে ফাইনালে ৩২ মিনিটে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড আনিসিও কাবরাল। টুর্নামেন্টে তিনি করেছেন ৭ গোল। সর্বোচ্চ ৮ গোল করা অস্ট্রিয়ার জোহানেস মোজের জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিয়েছে। পর্তুগালের চ্যাম্পিয়ন হওয়ার রাতে হেরেছে ব্রাজিল। ইতালি-ব্রাজিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতেছে ইতালি। ১৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড ভিতোর ফার্নান্দেজ চ্যাভেজ টেক্সেইরা লাল কার্ড দেখেছেন। জোড়া হলুদ কার্ডের কারণেই মূলত লাল কার্ড দেখেছেন তিনি।
তিন বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর রোনালদোর সেই কান্নাভেজা চেহারার ছবি এখনো ফুটবলপ্রেমীদের হৃদয়ে টাটকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপ দিয়েই বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানবেন রোনালদো। ২০০৬ থেকে শুরু ২০২৬ পর্যন্ত ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। ২০২৬ সালেই টানা সাতবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগিজরা। এই সাতবারের আগে কেবল ১৯৮৬ বিশ্বকাপেই খেলতে পেরেছিল পর্তুগাল।

বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
১৩ মিনিট আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
মার্তিনেসের পাশাপাশি অলি ওয়াটকিন্স ও এজরি কনসাকেও পাচ্ছে না ভিলা। ২০২৬ বিশ্বকাপে খেলা এই তিন ফুটবলারকে বাড়তি বিশ্রাম দিয়েছেন এমেরি। ভিলা কোচ জানান, বিশ্বকাপের কারণে দেরিতে মৌসুম শেষ হওয়ায় চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন ছিল এই তিন ফুটবলারের।
১ ঘণ্টা আগে
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না লিটনের জন্য।
২ ঘণ্টা আগে