
বিশ্বকাপ ফাইনালের আগে নিজেদের অনুশীলনের সময়সূচি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর অভিযোগ, নিউজার্সিতে পৌঁছানোর পর ফিফার নির্ধারিত সূচির কারণে দলের ইচ্ছার বিরুদ্ধে এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে ফাইনালের ভেন্যুর শহর নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। দীর্ঘ ভ্রমণের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মেলেনি আলবিসেলেস্তেদের। শুক্রবার বিকেলে অনুশীলনে নামতে হয়েছে তাদের। এ নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি আর্জেন্টিনা কোচ।
স্কালোনি বলেন, ‘আমরা এখনই একটু বিশ্রাম নিতে পেরেছি, কারণ গত রাতে প্রায় ১১টার দিকে এখানে পৌঁছেছি। আমাদের এমন সময়ে অনুশীলন করতে বাধ্য করা হয়েছে, যেটা আমরা চাইনি। সংবাদ সম্মেলনসহ সবকিছু মিলিয়ে খুব অস্বাভাবিক এবং তাড়াহুড়োর মধ্যে অনুশীলন করতে হয়েছে। ফলে আমরা কার্যত কিছুই ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা করতে পারিনি।’
স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলন করে আর্জেন্টিনা। নকআউট পর্বে টানা ম্যাচ খেলার কারণে খেলোয়াড়দের শারীরিক ধকলের বিষয়টি আগেও তুলে ধরেছিলেন স্কালোনি। তাঁর মতে, সীমিত পুনরুদ্ধারের সময়ের মধ্যে এমন সূচি দলের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
ফাইনালের আগে তাই খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কারণ কয়েকজন ফুটবলার এখনও শতভাগ ফিট নয়। তাদের অবস্থা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিপক্ষ স্পেনের শক্তিমত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। এমন একটি দলের বিপক্ষে ফাইনালে যে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সেটা ভালোভাবেই বুঝতে পারছেন এই কোচ, ‘আমরা নিজেদের খেলাটা মাথায় রেখেই মাঠে নামব। তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোও অবশ্যই বিবেচনায় রাখছি।’

যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর যৌথভাবে নয়, কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে এককভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজন হিসেবে দেখতে চান তিনি।
২৮ মিনিট আগে
বিশ্বকাপের ফাইনালের আগে চোট নিয়ে উদ্বেগের খবর দিলেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি এমিলিয়ানো মার্তিনেসের। আর্জেন্টিনার এই গোলরক্ষক জানিয়েছেন, ডান হাতের অনামিকার চোটের ব্যথা এখনো প্রতিদিনই অনুভব করেন। তবে নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে সেটি আর তার মনোযোগে প্রভাব ফেলছে না।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ফুটবল ও টেনিস বিশ্বের কয়েকজন কিংবদন্তিকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ফিফা। একই মঞ্চে উপস্থিত ছিলেন লিওনেল মেসি, নোভাক জকোভিচ, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্টিনেস, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং স্পেনের অধিনায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ড ও ম্যানচে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে সরব স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক এই কোচ। একই সঙ্গে আর্জেন্টিনাকেও প্রশংসা ভাসিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে