
বিশ্বকাপের ফাইনালের আগে চোট নিয়ে উদ্বেগের খবর দিলেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি এমিলিয়ানো মার্তিনেসের। আর্জেন্টিনার এই গোলরক্ষক জানিয়েছেন, ডান হাতের অনামিকার চোটের ব্যথা এখনো প্রতিদিনই অনুভব করেন। তবে নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে সেটি আর তাঁর মনোযোগে প্রভাব ফেলছে না।
বিশ্বকাপের ফাইনালে আগামীকাল দিবাগত রাত ১টায় নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলনে মার্তিনেস জানালেন, সুস্থ হতে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও বিশ্বকাপের কথা ভেবে সেই পথে হাঁটেননি তিনি।
মার্তিনেস বলেন, ‘আমার হাতে এখনো প্রতিদিনই ব্যথা হয়। জানতাম, এই ব্যথা অনেক দিন থাকবে। আমি অস্ত্রোপচার করাইনি। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে যেসব বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছি, সবাই বলেছিলেন আমার অস্ত্রোপচার প্রয়োজন। গ্রুপ পর্বে আমি অনুশীলনই করতে পারিনি। তবে শেষ ষোলো থেকে আর এসব নিয়ে ভাবিনি। এখন অনেক ভালো অনুভব করছি।’
২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার বেশি উপভোগ করছেন মার্তিনেস। জানালেন, গত বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে তখন বেশ কষ্ট হয়েছিল। সেদিক থেকে এবারের পরিস্থিতি ভিন্ন। তাই আর্জেন্টিনার সব ফুটবলাররা বেশ উপভোগ করছেন।
মার্তিনেস বলেন, ‘গত বিশ্বকাপের চেয়ে এবার আমি অনেক বেশি উপভোগ করছি। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর খুব কষ্ট পেয়েছিলাম। খুব বেশি শটের মুখোমুখি হইনি, তবু গোল হজম করতে হয়েছিল। এরপর কেবল টাইব্রেকারেই সিদ্ধান্তমূলক ভূমিকা রাখতে পেরেছিলাম। আমার মনে হয়, এখন পা দিয়ে আমি আরও ভালো খেলছি। রোববার মাঠে নামলে আমাকে হাসিমুখেই দেখবেন।’
ফাইনালে প্রতিপক্ষ স্পেনকে নিয়ে যথেষ্ট সতর্ক মার্তিনেস, ‘ওরা (স্পেন) দুর্দান্ত একটি দল। প্রিমিয়ার লিগে খেলা অনেক ফুটবলারের কারণে তাদের সম্পর্কে আমি ভালোই জানি। তাদের একজন অসাধারণ কোচ আছেন। শুধু লামিন ইয়ামাল নয়, পুরো দলটাই অসাধারণ। তারা কারণেই ফাইনালে উঠেছে। তাদের যেমন শক্তি আছে, আমাদেরও আছে। আশা করি, এটি এমন একটি ম্যাচ হবে, যা দর্শকেরা দীর্ঘদিন মনে রাখবেন।’

যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর যৌথভাবে নয়, কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে এককভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজন হিসেবে দেখতে চান তিনি।
২৬ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালের আগে নিজেদের অনুশীলনের সময়সূচি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর অভিযোগ, নিউজার্সিতে পৌঁছানোর পর ফিফার নির্ধারিত সূচির কারণে দলের ইচ্ছার বিরুদ্ধে এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ফুটবল ও টেনিস বিশ্বের কয়েকজন কিংবদন্তিকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ফিফা। একই মঞ্চে উপস্থিত ছিলেন লিওনেল মেসি, নোভাক জকোভিচ, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্টিনেস, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং স্পেনের অধিনায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ড ও ম্যানচে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে সরব স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক এই কোচ। একই সঙ্গে আর্জেন্টিনাকেও প্রশংসা ভাসিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে