
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার মিলানকে নাকানিচুবাইয়ে খাইয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৫-০ গোলে জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। চ্যাম্পিয়ন হওয়ার পর ফরাসি ক্লাবটির অ্যাকাউন্টে ঢুকছে কাঁড়ি কাঁড়ি টাকা।
নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ গত রাতে পিএসজি জিতিয়েছেন কোচ লুইস এনরিকে। চ্যাম্পিয়ন হওয়ায় ২.৫ কোটি ইউরো পাচ্ছে এনরিকের দল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪৬ কোটি ৫ লাখ টাকা। এখানেই শেষ নয়। লিগ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেও যোগ হচ্ছে আরও অনেক টাকা। পিএসজি লিগ পর্বে জেতে ৪ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। লিগ পর্বে প্রত্যেক ম্যাচ ড্রয়ের জন্য পাচ্ছে ৭ লাখ ইউরো (৯ কোটি ৬৯ লাখ টাকা)। এখানে প্রত্যেক ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ২১ লাখ ইউরো করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি ৭ লাখ টাকা। লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে পিএসজি পাচ্ছে ১১৬ কোটি ২৮ লাখ টাকা। নক আউট রাউন্ডের প্লে অফে পৌঁছানোয় ১০ লাখ ইউরো যাচ্ছে পিএসজির অ্যাকাউন্টে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ কোটি ৮৪ লাখ টাকা। সব মিলিয়ে ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে পাচ্ছে ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার মিলান নেমেছিল নিজেদের ইতিহাসে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে। কিন্তু পিএসজির কাছে সিমিওনে ইনজাঘির ইন্টারকে রীতিমতো অসহায় লেগেছে। ৫-০ গোলে হেরে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয়েছে ইন্টার। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার পাচ্ছে ৪৪০ কোটি ১৮ লাখ টাকা। যার মধ্যে রানার্সআপ হয়েই পাচ্ছে ১.৮৫ কোটি ইউরো (২৫৬ কোটি ৮ লাখ টাকা)। আর লিগ পর্বে দলটি জিতেছে ৬ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে ইনজাঘির দল পাচ্ছে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। এখানে ড্র করে দলটি পাচ্ছে ৯ কোটি ৬৯ লাখ টাকা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত হয়েছে ৩২ দল নিয়ে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুম থেকে টুর্নামেন্টটি ৩৬–দলে পরিণত হয়। এবারের চ্যাম্পিয়নস লিগের প্রাইজমানিতেও সেটা প্রভাব পড়েছে। ২.১৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে এবারের চ্যাম্পিয়নস লিগে অর্থপুরস্কার হয়েছে ২.৭১ বিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের মোট অর্থপুরস্কার ৩৩ হাজার ৯৬ কোটি টাকা।
ইন্টারকে গত রাতে ৫-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন পিএসজি ফরোয়ার্ড ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের নবম ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে পিএসজি। ফরাসিদের মধ্যে এই কীর্তি প্রথম। তবে ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি। ১৯৯৩ সালে মার্শেই জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনাল। এনরিকের হাত ধরে ফ্রান্সের কোনো ক্লাবের ৩২ বছরের অপেক্ষাও তাহলে ফুরোল। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথমবারের মতো ৫ গোলের ব্যবধানে জয়ের কীর্তিটাও গড়ল পিএসজি।
চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের অর্থ পুরস্কার
অর্থ পুরস্কার
চ্যাম্পিয়ন ৩৪৬ কোটি ৫ লাখ টাকা
রানার্সআপ ২৫৬ কোটি ৮ লাখ টাকা
সেমিফাইনালিস্ট ২০৭ কোটি ৬৩ লাখ টাকা
কোয়ার্টার ফাইনালিস্ট ১৭৩ কোটি ৩ লাখ টাকা
শেষ ষোলো ১৫২ কোটি ২৬ লাখ টাকা
নকআউট রাউন্ড প্লেঅফ ১৩ কোটি ৮৪ লাখ টাকা
লিগ পর্বের প্রত্যেক ম্যাচ জয় ২৯ কোটি ৭ লাখ টাকা
লিগ পর্বের প্রত্যেক ম্যাচ ড্র ৯ কোটি ৬৯ লাখ টাকা
খেলা, ফুটবল, ফ্রান্স ফুটবল, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, পিএসজি, কোচ

টানা দুইবার শিরোপা ধরে রাখতে না পারার ঘটনায় বিমর্ষ পুরো আর্জেন্টিনা। ইতালি-ব্রাজিলের পর যে কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ ছিল লিওনেল মেসি-লেয়ান্দ্রো পারেদেস-হুলিয়ান আলভারেসদের সামনে, সেটা আর কাজে লাগাতে পারলেন না তাঁরা। এবার নীরবতা ভাঙলেন পারেদেসও।
১ ঘণ্টা আগে
২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন জাফনা কিংসের হয়ে। আর মেহেদী হাসান মিরাজের দল গল গ্যালান্টস। সাকিব ১৯ জুলাই এবারের এলপিএলে একমাত্র ম্যাচে খেলতে নেমে ৪ ওভারে ১২ রানে নেন ২ উইকেট। এক ওভার মেডেনও দেন। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে তাঁর ব্যাটিংয়েরই প্রয়োজন পড়েনি। অন্যদ
১ ঘণ্টা আগে
৩৯ দিনের বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলার-কোচরা যাঁর যাঁর দেশে ফিরেছেন।একের পর এক শিরোপা জেতা আর্জেন্টিনা এবার নিউজার্সির ফাইনালে মুখ থুবড়ে পড়েছে। দেশে ফেরার পর লিওনেল স্কালোনিকে সংবাদমাধ্যমের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এক পর্যায়ে তিনি খেপে গিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়েছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এখনো শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।
২ ঘণ্টা আগে