সন্তান জন্ম দিতে গিয়ে চলতি বছরের ১৪ মার্চ মারা যান সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা। এবার ২৩ বছর বয়সেই মারা গেলেন বাংলাদেশ বয়সভিত্তিক নারী দলের সাবেক ফুটবলার মিথিলা আক্তার।
দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন মিথিলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, গতকাল রাতে অসুস্থ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলেছিলেন মিথিলা। মাঠে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি। দলের প্রয়োজনে খেলেছেন ডিফেন্ডার হিসেবেও।
মিথিলার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে, সমবেদনা জানিয়েছে পরিবারের প্রতি। দুই দিন আগে মারা গেছেন ক্রীড়াঙ্গনের আরেক তারা—দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৭ ঘণ্টা আগে