মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হলো কোপা আমেরিকা। বাংলাদেশ সময় আজ সকালে ১-০ গোলের জয়ে টানা দুবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা উঁচিয়ে ধরল আর্জেন্টিনা। বিপরীতে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে ২৩ বছর পর ফাইনাল খেলা কলম্বিয়াকে। অবশ্য রানার্সআপ কলম্বিয়া পেয়েছে কোপা আমেরিকার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’।
এবারের কোপায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন ‘ফেয়ার প্লে’ অ্যাওয়ার্ড। টুর্নামেন্টে শৃঙ্খলা মেনে ভালো ফুটবল খেলার জন্যই মূলত এই পুরস্কার দেওয়া হয়। তবে এবারের কোপা আমেরিকাজুড়ে সর্বোচ্চ ফাউল করা এবং দ্বিতীয় সর্বোচ্চ হলুদ কার্ড দেখা এই দল কীভাবে এমন পুরস্কার জিতে সে প্রশ্ন উঠছে।
গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬ ম্যাচে ৯৪টি ফাউল করেছেন কলম্বিয়ার ফুটবলাররা। কানাডা পর সবচেয়ে বেশি (১১) হলুদ কার্ড দেখেছে রদ্রিগেজের দল। নিয়ম মেনে সুন্দর ফুটবল খেলার জন্য যে পুরস্কার দেওয়া হয়, সেটি দেওয়া হয়েছে প্রতিপক্ষকে শরীর দিয়ে কাবু করা দলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া এই পুরস্কার পাওয়ার পর নিয়ে অনেকে রসিকতা করছেন। কেউ কেউ বলছেন, ‘সান্ত্বনা দেওয়ার জন্যই এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছে কনমেবল।’
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল একসময় পেনাল্টিতে গড়ানো ছিল সময়ের ব্যাপার মাত্র। সে সময় ম্যাচের ব্যবধান গড়ে দেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে জিওভান্নি লো সেলসোর অ্যাসিস্ট থেকে গোল করেন মার্তিনেজ। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৭ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে লাওতারো মার্তিনেজ জিতেছেন গোল্ডেন বুট। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ বার জালের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড।
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার গোলপোস্টের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ বনে যাওয়া এই গোলরক্ষক ২০২২ ফুটবল বিশ্বকাপেও জেতেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। ২০২১ কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে বাজপাখি এমিলিয়ানোর অসাধারণ গোলকিপিংয়ে। সেবারও পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার।

ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।
২২ মিনিট আগে
প্রথমার্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। ফর্টিস এফসির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। কিন্তু বিরতির পর আর সেই বাঁধ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রাদার্সের রক্ষণ। একের পর এক জালে বল পাঠিয়ে ম্যাচটিকে একপেশে প্রদর্শনীতে রূপ দ
১ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে রান করেছেন। আবুধাবিতে প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশ করেছিল অসাধারণ। কিন্তু লাঞ্চ বিরতির পরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানরা চাপে ফেলে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগে
তিন দিন আগেই ফেডারেশন কাপে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা কিংস। আজ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচেও সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি ঘটল ওয়ান্ডারার্সের। তবে এবার ব্যবধানটা আরও বড়। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে ওয়ান্ডারার্সকে ৭–০ গোলে হারিয়েছে কিংস। বাংলাদেশে অনেক ফুটবল সমর্থকের ভাষায় য
১ ঘণ্টা আগে