চ্যাম্পিয়নস লিগ মানেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার গল্প। এবারও টুর্নামেন্ট থেকে পিএসজির বিদায় ঘণ্টা বেজে যায় তাড়াতাড়ি। প্যারিসিয়ানদের বিদায়ে সার্জিও রামোসের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। বায়ার্নের কাছে ২-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। দুই লেগ মিলে বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরে যায় পিএসজি। শেষ ষোলো থেকে বিদায়ের পর রামোসের বিরুদ্ধে মাঠেই পিএসজিকে নিয়ে গালিগালাজের অভিযোগ ওঠে। কিন্তু এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রামোস। পিএসজির এই ডিফেন্ডার টুইট করেছেন, ‘আমি সাধারণত এসব ব্যাপার নিয়ে চিন্তা করি না। তবে যা ঘটেইনি, তা আমি কিছুতেই মানতে পারছি না। ফুটবল খেলায় সাধারণত হতাশ হলে যেসব শব্দ ব্যবহার করা হয়, তা আমি প্যারিস নিয়ে কেন বলতে যাব? যেখানে কিছুই হয়নি, সেখানে বানিয়ে কিছু বলবেন না।’
গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন রামোস। স্পেনের হয়ে ফুটবল খেলা ছাড়লেও পিএসজির জার্সিতে খেলে যাচ্ছেন এই ডিফেন্ডার। প্যারিসিয়ানদের হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলেছেন রামোস। করেছেন ২ গোল এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন পিএসজির এই ডিফেন্ডার।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে